প্রতিবেদক, রাজনীতি ডটকম

পুলিশের ব্যারিকেড ভেঙে মধ্যরাতে রাজধানীর মিন্টো রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলে গেছেন বিক্ষোভরত জুলাই অভ্যুত্থানে আহতরা।
সোমবার মধ্যরাত ১২টার দিকে তারা পুলিশ ব্যরিকেড ভেঙে এগিয়ে যান।
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছে তাঁরা ক্ষোভ প্রকাশ করছিলেন। তাঁদের শান্ত করতে মধ্যরাতে সেখানে উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছালে সেখানে দায়িত্বরত সেনা সদস্যরা তাদের শান্ত করার চেষ্টা করেন।
প্রধান উপদেষ্টার বাসভবনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে দিনভর সড়ক অবরোধ করে রেখেছিলেন জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও পুনর্বাসন কেন্দ্র (পঙ্গু হাসপাতাল) এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন জুলাই-আগস্ট গণআন্দোলনে আহতরা।
কাজ না হওয়ায় রাতে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পথে রওয়ানা হন। তবে পুলিশের বাধায় শেষ পর্যন্ত সেখানে পৌঁছাতে পারেননি তারা। শেষ পর্যন্ত পরীবাগ মোড়ে হোটেল ইন্টারনকন্টিনেন্টালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন তারা। সেখান থেকে ব্যারিকেড ভেঙে মধ্যরাতে যমুনার সামনে যান।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর মিরপুর রোড থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশে পদযাত্রা শুরু করেন আহতরা। রাত ৮টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। ক্ষুব্ধ হয়ে তারা সেখানেই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এর আগে রোববার সকাল থেকেই পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আহতরা। পরে সকাল ১১টার দিকে তারা পঙ্গু হাসপাতালের সামনে থেকে এগিয়ে শিশুমেলা মোড়ে অবস্থান নেন। এ সময় মিরপুর রোড ও শ্যামলী-আগারগাঁও সড়ক অবরোধ করেন তারা। ওই এলাকায় দিনভর ছিল প্রচণ্ড যানজট।
জুলাই-আগস্ট গণআন্দোলনে আহতরা দীর্ঘ দিন ধরেই সুচিকিৎসায় ঘাটতির অভিযোগ করে আসছেন। উন্নত চিকিৎসার দাবি জানালেও এ বিষয়ে কেউ ‘গুরুত্ব দিচ্ছেন না’ বলে অভিযোগ তাদের।
আন্দোলনকারীদের অভিযোগ, জুলাই-আগস্ট গণআন্দোলনে আহতদের মধ্যে যাদের দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, তাদের শারীরিক অবস্থা দেশে চিকিৎসাধীন আহতদের মতোই। কিন্তু দেশে যারা চিকিৎসাধীন, তাদের সুচিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জানানো হলে তারাও এ বিষয়ে ব্যবস্থা নেননি।
এসব দাবি নিয়ে সড়ক অবরোধের পর সরকারের লিখিত আশ্বাস চেয়ে বিকেল ৪টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন আহতরা। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো উদ্যোগ না নেওয়া হলে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওয়ানা দেন। রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।
আন্দোলনে আহতরা এখন সুনির্দিষ্ট সাত দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের সাত দফা দাবি হলো—

এই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও রাজনৈতিক সমীকরণে চেনা রাজনীতির একঝাঁক অভিজ্ঞ ও পরিচিত মুখ বলতে গেলে দৃশ্যপটের বাইরে চলে গেছেন। নির্বাচনে পরাজিত হওয়া কিংবা রাজনৈতিক কৌশলে পিছিয়ে পড়ার পর তারা কেবল ভোটের মাঠ থেকেই ছিটকে যাননি, নির্বাচন-পরবর্তী সময়ে নিজ নিজ দলের অভ্যন্ত
৯ ঘণ্টা আগে
দুই প্রার্থীর মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী দলের মুখ্য সংগঠক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি এনসিপির শাপলা কলি প্রতীকে ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিপক্ষে প্রার্থী হয়েছিলেন। অন্যদিকে আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্র এবং সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য। ত্রয়োদ
১ দিন আগে
আসিফ ফেসবুক পোস্টে লিখেছেন, “‘আসিফ মাহমুদ’ ও ‘দুর্নীতি’ শব্দ দুটিকে বারবার পাশাপাশি বসিয়ে একটি ন্যারেটিভ প্রতিষ্ঠা, জনমনে নেতিবাচক পারসেপশন তৈরি এবং চরিত্র হননই আসল উদ্দেশ্য।”
১ দিন আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট আগামী ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় লংমার্চ করবে। ওইদিন সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জমায়েত হবে। সকাল ৮টা পর্যন্ত এক ঘণ্টার উদ্বোধনী সভা শেষে লংমার্চ শুরু হবে। পথে পাঁচটি পথসভা হবে। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে লংমার্চটি গাজীপুর, টাঙ্গা
১ দিন আগে