ব্যবসায়ীদের সামাজিক ব্যবসা করার আহ্বান ড. ইউনূসের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ৩০

ব্যবসায়ীদের সামাজিক ব্যবসা করার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এটি এমন একটি ব্যবসা যেটি নিজের টাকায় নিজে চলতে পারে। কিন্তু তা থেকে কোনো মুনাফা নেয়া যাবে না। এই ব্যবসা থেকে বিনিয়োগ ফেরত নেয়ার পরও তা চলতে পারে। নিজ নিজ এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ, চিকিৎসা সেবা এমন আরও অনেক বিষয়ের ওপর এই ব্যবসা করা যেতে পারে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, সামাজিক ব্যবসা পরিবেশ, শিক্ষাসহ যেকোনো বিষয়ের ওপর হতে পারে। এই ব্যবসা সফল হলে মূলধন উঠিয়ে নেয়া যায়। এরপর থেকে সেটি নিজে নিজেই চলতে পারবে। এছাড়া, এই ব্যবসার জন্য তহবিল গঠনের পরামর্শও দেন তিনি। সেই তহবিল থেকে সামাজিক ব্যবসা করতে ইচ্ছুক ব্যক্তিদের বিনিয়োগ করার কথাও বলেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদশ ২য় বড় পোশাক রফতানিকারক দেশ। পোশাক শিল্পের ওপর দিয়ে অনেক চড়াই উত্তরাই গিয়েছে। তবুও এ শিল্প থেমে থাকেনি। শ্রমিক-মালিকদের মধ্যে সম্পর্ক উন্নত করা হবে। তা না করা গেলে সামনে এগুনো কঠিন হবে। এ সময় আইএলও কনভেনশনে স্বাক্ষর করার ওপরও জোর দেন তিনি।

এই সুযোগ জাতির জীবনে বারবার আসে না। এটিকে যাতে হারিয়ে না ফেলি। সবাই মিলে নতুন বাংলাদেশ গড়বোই। আর পচন নয়, সুস্থ-সবল জাতি হিসেবে দাড়াতে চাই। যেটুকু সময় রয়েছি সবাই দল হিসেবে কাজ করতে চাই। এ সময় সংস্কার একা সরকারের ওপর না ছেড়ে দিয়ে নিজ নিজ জায়গা থেকে সবার অংশগ্রহণের কথা বলেন প্রধান উপদেষ্টা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আইএমএফের বেলআউট কর্মসূচি সরকারকে দেউলিয়া করবে: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, আন্তর্জাতিক বাজার ও পরিবহন ব্যয় বৃদ্ধির কথা সরকার অজুহাত হিসেবে দেখালেও জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলার পথ গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের নীতি নির্ধারণে সাধারণ মানুষের জীবনযাত্রা, শ্রমজীবী মানুষের আয় এবং দেশের উৎপাদনব্যবস্থার স্বার্থকে সর

১ দিন আগে

পাচার ঠেকাতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সংকট প্রতিদিন নতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে। তেলের দাম বাড়ছে, জাহাজভাড়াও বাড়ছে। এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। এ সময় তিনি বলেন, ‘উপায়হীন’ না হলে সরকার এমন একটি ‘অজনপ্রিয় সিদ্ধান্ত’ নিতে চাইত না কিংবা নিত না।

১ দিন আগে

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জামায়াতের

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।

২ দিন আগে
Advertisement