এবার রেলের টিকিটে কোনো কালোবাজারি হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঈদযাত্রায় এবার রেলের টিকিটে কোনো কালোবাজারি হয়নি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার রেলের টিকিটে কালোবাজারি অনেক কমে গেছে, বলতে গেলে নাই। তাও যে অভিযোগ আসছে না তা নয়। একজন বললেন, তিনি আসনসহ টিকিট কিনেছিলেন। তার টিকিট স্ট্যান্ডিং হয়ে গেছে।’

বুধবার বেলা ২টায় রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রেলপথের যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি যাওয়া নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

এবার রেলযাত্রায় কেউ যেন ছাদে ভ্রমণ করতে না পারেন সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানান তিনি

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ট্রেনে আসন সংখ্যার অনুপাতে ২৫ শতাংশেরও বেশি স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের চাহিদা তুমুল।’

এ সময় রেলের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কোনোভাবেই ২৫ শতাংশের বেশি স্ট্যান্ডিং টিকিট বিক্রি করবেন না।’

বুধবার বেলা ২টা পর্যন্ত আন্তঃনগর ও মেইল ট্রেন মিলিয়ে ৩১টি ট্রেন ঢাকা ছেড়ে গেছে। এগুলোর মধ্যে ৪-৫টা ট্রেন ৫ মিনিটের মতো দেরি করেছে বলে জানান তিনি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে