ক্যাম্পে রোহিঙ্গার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

ডেস্ক, রাজনীতি ডটকম
সলিডারিটি ইফতারে অংশ নেয় এক লাখ রোহিঙ্গা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে শুক্রবার কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে আয়োজিত ইফতারে যোগ দিতে এসে রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য নেয়ামত উল্লাহ মারা গেছেন। তার মৃত্যুতে অধ্যাপক ইউনূস গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং হাজার হাজার রোহিঙ্গার অংশগ্রহণে অনুষ্ঠিত ঐতিহাসিক ইফতারে যোগ দিতে এসে রোহিঙ্গা সম্প্রদায়ের এক সদস্য মারা গেছেন।

বার্তায় আরো বলা হয়, এই গুরুত্বপূর্ণ জমায়েতে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও এই দুর্ঘটনা ঘটেছে, যা উপস্থিত সকলকে গভীরভাবে ব্যথিত করেছে। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেয়ামত উল্লাহের মৃত্যুও ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

শরণার্থী শিবিরের কর্মকর্তারা জানান, অনুষ্ঠানে ৪৩ বছর বয়সী নেয়ামত উল্লাহসহ পাঁচ জন আহত হন এবং তাদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর নেয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর কারণ নির্ণয়ে ময়নাতদন্ত করা হবে। আহত চার রোহিঙ্গার মধ্যে দুই জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, বাকিদের অবস্থাও স্থিতিশীল বলে জানা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তারা এখন শঙ্কামুক্ত।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

২ দিন আগে

অনৈতিক সম্পর্কের তথ্য জানায় ড্রাইভারকে প্রাণনাশের হুমকি দেন এমপি নজরুল

শনিবার (২২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান ওবায়দুর।

২ দিন আগে

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে