খাদ্য নিরাপত্তা নি‌য়ে কো‌নো শঙ্কা নেই : খাদ্য উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, দেশের খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই, কারণ সরকার যথেষ্ট খাদ্যশস্য মজুদ করেছে এবং পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।

শনিবার (৫ এপ্রিল) কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার অলওয়েদার সড়কের পাশে ভাতশালা হাওরে বোরো ধানের ফলন সরেজমিন পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, গত বন্যায় আমন ধা‌নের যে ক্ষ‌তি হ‌য়ে‌ছে, সে ক্ষ‌তি পু‌ষি‌য়ে নিতে সরকার খাদ্যশস্য আমদা‌নি করে‌ছে। আর এবার হাওরসহ সারা দে‌শে বো‌রো ধানের বাম্পার ফলন হ‌বে। সব‌কিছু ঠিক থাক‌লে খা‌দ্যে উদ্বৃত্ত হ‌বে দেশ। কৃষক যেন ফস‌লের ন্যায্য মূল্য পায়, তা নি‌শ্চিত কর‌তে নিরলস চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে সরকার।

তি‌নি আরও ব‌লেন, কৃষক হ‌লো উন্নয়‌নের প্রথমসা‌রির সৈ‌নিক। তারা ভা‌লো থাক‌লে দেশ ভা‌লো থাক‌বে। মাথার ঘাম পা‌য়ে ফে‌লে তারা যে ফসল ফলায়, তা দি‌য়ে আমা‌দের বিপুল জনগোষ্ঠীর খাদ্যের জোগান হয়।

তি‌নি এ সময় হাও‌রের সেচ সমস্যা, মাছ ধরার অজুহা‌তে অ‌বৈধভা‌বে খাল‌বিল শু‌কি‌য়ে ফেলার প্রবণতা রোধ, সার ও বীজের প্রাপ্যতা নি‌শ্চিত করা, ফসল সংরক্ষণ ও এগু‌লোর ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ কর‌ছে ব‌লে জানান।

খাল‌বিল, নদনদী শু‌কি‌য়ে যাওয়া প্রস‌ঙ্গে উপ‌দেষ্টা ব‌লেন, মেঘনাসহ বড়বড় নদীগুলো আজ নাব্যতা সংকটে ভুগ‌ছে। খাল খন‌ন কর্মসূচির মাধ্যমে স্থানীয়ভা‌বে খাল খনন করা সম্ভব। আর বড় নদনদীগু‌লো খনন কর‌তে সরকা‌র চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে।

তি‌নি আরও ব‌লেন, হাওর এলাকায় এখন কৃষকরা ধা‌নের পাশাপা‌শি ভুট্টা, সব‌জি, হাঁসমুরগি পালন, মাছচাষসহ নানা‌বিধ অর্থ‌নৈ‌তিক কর্মকা‌ণ্ডে জ‌ড়িত। কা‌জেই হাওর বি‌পুল সম্ভাবনাময় এক জনপদ। সরকার হাও‌রের যো‌গা‌যোগ ব্যবস্থাসহ আর্থসামাজিক উন্নয়‌নে ব্যাপকভা‌বে কাজ কর‌ছে।

এ সময় বেশ ক‌য়েকজন জিরা‌তি কৃষক তা‌দের সেচ সমস্যা, রাস্তাঘা‌টের সংকট, খাবার পানির অভাব নি‌য়ে কথা ব‌লেন। জেলা প্রশাসক‌কে এগু‌লো দ্রুত সমাধা‌নের নি‌র্দেশ দেন উপ‌দেষ্টা।

জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে ও অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলশাদ জাহানের সঞ্চালনায় কৃষক সমা‌বে‌শে পু‌লিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অষ্টগ্রা‌মের কৃ‌ষি কর্মকর্তা অ‌ভি‌জিত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে হাও‌রের বি‌ভিন্ন বো‌রো‌ জমি ঘু‌রে দে‌খেন উপদেষ্টা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

৩ দিন আগে