প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের ও দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে তাদের পদত্যাগ দাবি করেছেন জাতীয় পার্টির একাংশের দাবিদার রওশন এরশাদ ও তার অনুসারী ১৩ জন নেতা। এই ১৩ জন নেতা জাপার সাবেক সংসদ সদস্য।
বুধবার (৩১ জুলাই) রাতে রওশন এরশাদসহ সাবেক সংসদ সদস্যদের বিবৃতিতে বলা হয়েছে, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার দায় নিয়ে সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদের ও মুজিবুল হক চুন্নু। তাদের দাবিকে স্বাগত জানিয়ে বলতে চাই, সরকারকে পদত্যাগের আলটিমেটাম দেওয়ার আগে নিজেরা পদত্যাগ করে জনতার কাতারে আসুন। অযথা চাটুকারিতা করে মানুষকে বিভ্রান্ত করবেন না।’
রওশন এরশাদ ও তার অনুসারীরা বলেন, ‘সরকারের পদত্যাগের দাবি করা জি এম কাদের ও মুজিবুল হক চুন্নু জনগণের সঙ্গে প্রতারণা করেছেন।’
রওশন এরশাদ ছাড়াও বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, গোলাম সারোয়ার মিলন, রুস্তম আলী ফরাজি, জিয়াউল হক মৃধা, নুরুল ইসলাম মিলন, ইয়াহিয়া চৌধুরী, আব্দুল গাফফার বিশ্বাস, মোক্তার হোসেন, রাহগির আল মাহি শাদ, এমএ গোফরান, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ এবং আবুল কাশেম সরকার।
বিবৃতিতে তারা জি এম কাদেরের উদ্দেশ্যে বলেন, ‘সরকারের সব সুযোগ-সুবিধা ভোগ করে সরকারের পদত্যাগ দাবি করে জনগণকে ভাঁওতা দেবেন না। মানুষ আপনাদের বিশ্বাস করে না। আগে নিজেরা পদত্যাগ করে জনগণকে দেখান যে, আমরা আপনাদের সঙ্গে আছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
২ দিন আগে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।
৩ দিন আগে
নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।
৩ দিন আগে
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
৪ দিন আগে