প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পক্ষে অভিমত দিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে কোন নির্বাচন আগে হবে তা এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত হবে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে তৃতীয় ও শেষ দিনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা। স্থানীয় সরকার বিভাগ, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের এ অধিবেশন হয়।
নির্বাচন সংক্রান্ত এ বিতর্ক রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয়। বিএনপিসহ বেশ কিছু দলের অবস্থান জাতীয় সংসদ নির্বাচন আগে আয়োজনের পক্ষে। অন্যদিকে জামায়াতে ইসলামীসহ আরও কিছু দল বলছে, তারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে যুক্তি তুলে ধরে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ব্যক্তিগতভাবে মনে করি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করলে অবশ্যই ভালো হয়। উই হ্যাভ টু রান কান্ট্রি।
তিনি বলেন, একটি ভালো জাতীয় নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে স্থানীয় সরকার সংস্থাগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ থেকে শুরু করে স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত চিন্তা দিয়ে তো সিদ্ধান্ত হবে না। সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে।
কবে নাগাদ নির্বাচন নিয়ে এ সিদ্ধান্ত আসতে পারে— এ বিষয়ে উপদেষ্টা বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলমান। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে এখনো হয়নি। তবে খুব দ্রুতই কোনো একটা সিদ্ধান্ত আসবে। হয় জনপ্রতিনিধি নির্বাচন হবে, অথবা আমরা প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকার সংস্থাগুলো পরিচালনা করব।

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
১৪ ঘণ্টা আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
১ দিন আগে
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।
১ দিন আগে
তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
২ দিন আগে