'দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হলে ধনী-গরিব সবাই উপকৃত হবে'

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে অবাস্তব বা অযৌক্তিক কোনো পদক্ষেপ নেবে না জামায়াতে ইসলামী বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারলে ধনী-গরিব সবাই উপকৃত হবে। অব্যবস্থাপনার বিরুদ্ধে জামায়াতের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, কমিশনের আশায় কিছু চিকিৎসক অপ্রয়োজনীয় ওষুধ ও অতিরিক্ত টেস্ট লিখে দেন। পরকালের ভয় ও নৈতিকতা থাকলে এসব অনিয়ম কেউ করতে পারে না।

রাজনৈতিক নেতৃত্বে সদিচ্ছা ও সৎ মানসিকতা থাকলে দেশ ও সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াতের আমির।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস

বিএনপির দলীয় সংসদ সদস্য সুরাইয়া জেরিন প্রশ্নোত্তর পর্বে তার সংসদে যোগ দেওয়ার বিষয়টি উল্লেখ করেন। বলেন, ‘সংসদ সদস্য ও বিএনপি নেতা মির্জা আব্বাস আজ সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। তাকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’

১১ ঘণ্টা আগে

লংমার্চে গাড়ি কমিয়ে ১ হাজার করার সিদ্ধান্ত, নিরাপত্তা চায় জামায়াত জোট

ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে বন্দরনগরী চট্টগ্রামের লালদীঘি ময়দান পর্যন্ত লংমার্চের যাত্রাপথ ও সমাবেশের বিস্তারিত পরিকল্পনাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন পাটওয়ারী। বলেন, লংমার্চ সফল করতে ইতোমধ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শে সড়কে ‘এক লাইনে’ চলবে তাদের গাড়িবহর।

১২ ঘণ্টা আগে

বাংলাদেশি ক্রেতাদের জন্য ২০০ কোটি পাউন্ড পর্যন্ত সহায়তার কথা জানাল যুক্তরাজ্য

এ সহায়তার আওতায় পরিবহন, কৃষি, স্বাস্থ্যসেবা, বিমানবন্দর, উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের সুযোগ তৈরি হতে পারে।

১৪ ঘণ্টা আগে

দুদক ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: আসিফ

আসিফ মাহমুদ সংবাদ সম্মেলনে বলেন, ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল ও পরবর্তীতে ১৫০ জনের পদায়নকে দুর্নীতির সঙ্গে যুক্ত করে যে অভিযোগ আনা হয়েছে, সেটি আদালতের রায় বাস্তবায়ন এবং পরবর্তী নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়াকে ভিন্নভাবে উপস্থাপন করেছে। আদালতের রায়ের কারণেই তাদের নবম গ্রেডের চলতি

২০ ঘণ্টা আগে
Advertisement