প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই আন্দোলনের এক বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জে কর্মসূচি আজ বুধবার (১৬ জুলাই)।
জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ‘দুর্ভেদ্য দুর্গ’ হিসেবে খ্যাত গোপালগঞ্জ। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি রয়েছে।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বুধবার রাতের প্রথম প্রহরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, ‘১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ!’
পরে ওই পোস্টের কমেন্টে সারজিস লিখেছেন, ‘আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১টায়।’
এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে আরেকটি স্ট্যাটাস দেন সারজিস আলম। সেখানে তিনি বলেন, ‘বিপ্লবের সহযোদ্ধারা, ধুমকেতুর মতো ছুটে আসুন। আগামীকাল (বুধবার) সকাল ১১টায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ।’
এদিকে ভারতের একটি সংবাদমাধ্যম এই কর্মসূচি ঘিরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ‘মুজিবের মাজার রক্ষায় তৈরি হাসিনার কমান্ডো বাহিনী, বুধবার বড় অশান্তির আশঙ্কা বাংলাদেশে’ শিরোনামের এই প্রতিবেদন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গণমানুষের কথা শুনতে জুলাইয়ের ১ তারিখ থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি শুরু করে এনসিপি। ১৫ দিনে দলটি তিনটি বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় সমাবেশ করেছে।
এ ছাড়াও বুধবার এনসিপির কেন্দ্রীয় নেতাদের শরীয়তপুরেও জুলাই পদযাত্রায় অংশ নেওয়ার কথা রয়েছে। বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলার আঙ্গারিয়া বাজারে পদযাত্রায় অংশ নেবেন তারা।
এরপর বুধবার সন্ধ্যা ৬টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে সভায় অংশগ্রহণ করবেন এনসিপি নেতারা। পরে পদ্মাসেতুর টোলপ্লাজা সংলগ্ন জাজিরার নাওডোবা গোল চত্বরে হবে পথসভা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট আগামী ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় লংমার্চ করবে। ওইদিন সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জমায়েত হবে। সকাল ৮টা পর্যন্ত এক ঘণ্টার উদ্বোধনী সভা শেষে লংমার্চ শুরু হবে। পথে পাঁচটি পথসভা হবে। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে লংমার্চটি গাজীপুর, টাঙ্গা
১ দিন আগে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁ-১ আসনটি শূন্য হয়েছে। এ আসনে উপনির্বাচন হবে আগামী ২৯ অক্টোবর।
১ দিন আগে
সকাল ৯টায় কাউন্সিলরদের নিবন্ধনের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচি শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাউন্সিলররা ভোট দেন। পরে বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২ দিন আগে