প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে টানা দুই মেয়াদের পাশাপাশি গত মেয়াদেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন জাহাঙ্গীর আলম। দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন অনিয়মের কারণে চাকির হারান তিনি। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দুর্নীতির বিষয়ে ইঙ্গিত দেওয়ার পরই আলোচনায় আসে কে এই ৪০০ কোটি টাকার পিয়ন।
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়া আদিবাসীদের গুলিতে বাংলাদেশি দুই নাগরিক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। রোববার (১৪ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে কোম্পানীগঞ্জের ভারত সীমান্ত পিলার নম্বর-১২৫৩-এর কাছে এ ঘটনা ঘটে।
বিসিএস পরীক্ষায় ফাঁসকৃত প্রশ্নে উত্তীর্ণ হয়ে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা প্রকাশ করতে আইনি নোটিশ পাঠিয়েছে মানবাধিকার সংস্থা ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। সুপ্রিম কোর্টের দুই আইনজীবী হলেন- ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও
আরও যাদের রিমান্ড চাওয়া হয়েছে, তারা আসামিরা হলেন- পিএসসির আরেক উপ-পরিচালক আবু জাফর, সহকারী পরিচালক এস এম আলমগীর কবির, এসিসিডিএফের (বিওএফ) অডিটর প্রিয়নাথ রায় , মিরপুরের পোশাক কারখানার ব্যবসায়ী নোমান সিদ্দিকী ও ব্যবসায়ী জাহেদুল ইসলাম।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আদালত অবমাননার রুলের রায়ের তারিখ পিছিয়ে আগামী ১ আগস্ট ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১১ জুলাই) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ নুরের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে রায়ের এ তারিখ ঠিক করেন।
সাতক্ষীরায় পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী রবিউল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১০ জুলাই) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ তথ্য নিশ্চিক করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
বাংলাদেশি রোগীদের কিডনি চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতের এক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। কিডনি চক্রের সঙ্গে জড়িত সন্দেহে তিন বাংলাদেশিসহ গ্রেপ্তার করা হয়েছে আরও ৫ জনকে। দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের ওই চিকিৎসকের নাম বিজয়া কুমারি। এমন খবর জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।
স্বীকারোক্তি দেওয়া অন্য আসামিরা হলেন- মো. খলিলুর রহমান, সাজেদুল ইসলাম (৪১), ঢাবির সাবেক শিক্ষার্থী আবু সোলেমান মো. সোহেল (৩৫), মো. সাখাওয়াত হোসেন (৩৪), সায়েম হোসেন ও লিটন সরকার। দুপুরে তাদের আদালতে হাজির করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রসু খাঁ চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের মুন খাঁ ওরফে আবু খাঁর ছেলে। আর জহিরুল পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. মোস্তাফার ছেলে এবং ইউনুস একই গ্রামের মৃত মিসির আলীর ছেলে।
বিসিএস পরীক্ষাসহ গত ১২ বছরে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ৭ জন। পাশাপাশি আবেদ আলীর ছেলেসহ মামলার ১০ আসামির জামিন আবেদন নামঞ্জুর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
চট্টগ্রাম মহানগর পুলিশের (প্রসিকিউশন শাখা) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কামরুল হাসান ও তার স্ত্রী সায়মা বেগমের জ্ঞাত আয় বহির্ভূত প্রায় সাড়ে ১১ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক এবং অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনসহ সাত আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামে। ষষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় ঢাকায় চলে আসেন। এরপর জীবনযুদ্ধে নেমে পড়েন। প্রথমে কুলির কাজ করেন। এর পর রিকশা চালানো, হোটেলে কাজ, চাল বিক্রি করাসহ যখন যে কাজ পেয়েছেন, তাই করেছেন।
এছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধানের অংশ হিসেবে বেনজীর, তার স্ত্রী জিশান মীর্জা ও তিন মেয়ের নামে থাকা গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট, বান্দরবান ও সেন্টমার্টিনসহ দেশের বিভিন্ন স্থানে ৭০২ বিঘা জমি, ৩৩টি ব্যাংক হিসাব ও ২৫টি কোম্পানির বিনিয়োগ ক্রোক ও জব্দ করে দুদক।
রবিবার (৭ জুলাই) রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানে নামে সিআইডি। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন–বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের মেহেদী হাসান, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ইমরান নাজিজ এবং একই বিভাগের এহসানুর রহমান রাফি। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের (৫১ ব্যাচ) শিক্ষার্থী। তাদের মধ্যে মেহেদীকে এক বছর, ইমরানকে ৯ মাস এবং রাফিকে ছয় মাসের জন্য বহিষ