এদিন আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) গোলাম আজম তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে শুনানিতে আসামিপক্ষে কোন আইনজীবী ছিলেন না।
দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম হত্যার ঘটনায় আবাসন প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রোপার্টিজের কর্মকর্তাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. রুহুল কবির খান এ তথ্য জানান।
এদিন মনিরুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর ২০১৮ সালে কুষ্টিয়া আদালত চত্বরে হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সুনামগঞ্জে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
দুদকের গোয়েন্দা অনুসন্ধানে তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় বুধবার (৯ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ৪টি মামলায় আসামি করা হয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে প্রায় শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে।এ ছাড়া তার এপিএস মনির হোসেনকেও মামলার আসামি করা হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলায় এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় সদ্য বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির নামে এবার খুলনায় মামলা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার নির্দেশ, হামলা ও অর্থ যোগানের অভিযোগে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি এডভোকেট সোহরাব উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৯ অক্টোবর) রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, ঘুস, অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান, মেয়ে শাফিয়া তাসনিম খানের নামে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া মামলা করা হয়েছে কামালের এপিএস মনির হোসেনের নামে
ইমন হোসেন গাজী নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র একাধিক মামলার আসামি বিল্লাল হোসেন সরকারকে গ্রেফতার করেছে র্যাব-১৪। র্যাবের একটি আভিযানিক দল রাজধানীর ডিএমপি ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মঙ্গলবার তাকে গ্রেফতার করে।
সাবেক মন্ত্রী দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুলাহ আল মামুনের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনার চিঠি পাঠিয়েছে।
পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে সোমবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন বলে দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন জানান।
পুলিশ বাহিনীতে যারা এখনও কাজে যোগদান করেনি তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এখনো কাজে যোগদান না করা পুলিশ সদস্যদের চাকরিতে রাখার কোনো সুযোগ নেই।
সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) দিবাগত রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানান মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক।