বিক্ষোভের দাবানলে জ্বলছে ইন্দোনেশিয়া, সংসদ সদস্যদের ভাতায় কাটছাঁট

ডেস্ক, রাজনীতি ডটকম

সরকারবিরোধী বিক্ষোভে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ায় ইন্দোনেশিয়ার সরকার দেশটির সংসদ সদস্যদের জন্য নির্ধারিত বেশ কিছু সুযোগ-সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। বিক্ষোভকারীদের দাবির মুখে সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা বাতিলে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।

রোববার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, দেশের বিভিন্ন রাজনৈতিক দল সংসদ সদস্যদের জন্য দেওয়া বেশ কিছু ভাতা ও বিশেষ সুবিধা কাটছাঁটে রাজি হয়েছে। দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভে পাঁচজনের প্রাণহানির ঘটনার পর বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সংসদ সদস্যদের অতিরিক্ত বেতন ও আবাসন ভাতার বিরুদ্ধে গত সোমবার থেকে দেশটিতে ব্যাপক আন্দোলন শুরু হয়। বৃহস্পতিবার পুলিশের অভিযানে এক মোটরসাইকেল চালক নিহত হওয়ার পর বিক্ষোভ ভয়াবহ দাঙ্গায় রূপ নেয়। বিক্ষোভকারীরা দেশটির রাজনীতিক দলের কয়েকজন নেতার বাড়ি এবং সরকারি স্থাপনায় হামলা চালান।

এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়। সর্বশেষ শনিবার রাতে দেশটির অর্থমন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাট করেন বিক্ষোভকারীরা।

রোববার রাষ্ট্রপতি প্রাসাদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে সংবাদ সম্মেলন করেছে দেশটির রাষ্ট্রপতি প্রাবোও। এ সময় তিনি বলেন, সেনাবাহিনী ও পুলিশকে দাঙ্গাকারী ও লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের কিছু কর্মকাণ্ডে ‌‌‘সন্ত্রাসবাদ’ ও ‘রাষ্ট্রদ্রোহের’ আলামত দেখা গেছে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

প্রাবোও বলেন, সংসদের বেশ কিছু নীতি প্রত্যাহার করবেন বলেন সংসদীয় বিভিন্ন কমিটির নেতারা জানিয়েছেন। এর মধ্যে সংসদ সদস্যদের ভাতা হ্রাস ও বিদেশ সফর সাময়িক স্থগিতের মতো বিষয়ও রয়েছে।

তিনি বলেন, আমি সরকারি স্থাপনা ধ্বংস, ব্যক্তিগত বাড়ি কিংবা অর্থনৈতিক কেন্দ্র লুটপাটের ঘটনা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সেনাবাহিনী ও পুলিশকে নির্দেশ দিয়েছি।

গত বছরের অক্টোবরে ক্ষমতায় আসার পর থেকে প্রাবোওর সরকার তেমন কোনও রাজনৈতিক বিরোধিতার মুখে পড়েনি। চলমান এই আন্দোলনই এখন পর্যন্ত তার সরকারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণে যেসব প্রশ্নের উত্তর মেলেনি

ভাষণে ইরানের বিরুদ্ধে আগের মতোই হুমকি ছিল, যার মধ্যে দেশটিকে ‘বোমা মেরে পাথর যুগে ফেরত পাঠানো’র অঙ্গীকারের পুনরাবৃত্তিও ছিল। বিবিসির খবরে বলা হয়েছে, গত এক সপ্তাহে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্টগুলো থেকে যদি কেউ অংশবিশেষ কপি-পেস্ট করতেন, তাহলেও জাতির উদ্দেশে দেওয়া এই ভাষণ থেকে খুব বেশি আলাদা লাগত না

১০ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় ৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

ইসরায়েলি স্থলবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ সেল শনাক্ত করে উচ্ছেদ করেছে এবং হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। আর ইসরায়েলি নৌবাহিনী হিজবুল্লার একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে।

১২ ঘণ্টা আগে

হরমুজ অবরোধ: পারস্য উপসাগরে আটকা ২১৯০ জাহাজ, ২০ হাজার নাবিক

বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে ইরানের আরোপিত অবরোধে পারস্য উপসাগরে অন্তত ২ হাজার ১৯০টি বাণিজ্যিক জাহাজ এবং এতে থাকা প্রায় ২০ হাজার নাবিক আটকা পড়েছেন। জাহাজগুলোর মধ্যে ৩২০টিরও বেশি তেল ও গ্যাসবাহী ট্যাংকার রয়েছে।

১৫ ঘণ্টা আগে

বাগদাদে মার্কিন দূতাবাসে যেকোনো সময় হামলা, সতর্কতা জারি

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলার আশঙ্কা রয়েছে। এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো রাজধানীর কেন্দ্রীয় এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে, মার্কিন নাগরিক, ব্যবসা প্র

১৭ ঘণ্টা আগে