ডেস্ক, রাজনীতি ডটকম

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ৬৪ হাজার ৩০০ জনে পৌঁছেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ৬৯ জনের মরদেহ আনা হয়েছে। ৪২২ জন আহত হয়েছেন। সব মিলিয়ে ইসরায়েলি হামলায় মোট আহত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫ জন। ধ্বংসস্তূপ ও রাস্তায় আটকে পড়া অসংখ্য মানুষের কাছে এখনো পৌঁছাতে পারেননি উদ্ধারকর্মীরা।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ছয়জন নিহত হন। আহত হন ১৯০ জনের বেশি। এ নিয়ে ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা সংগ্রহ করতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৩৬২ জনে। আহত হন ১৭ হাজার ৪৩৪ জনের বেশি মানুষ। এছাড়া শুধু অনাহার ও পুষ্টিহীনতায় গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়। অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহারে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭৬ জনে, যাদের মধ্যে ১৩৪ জন শিশু।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২ মার্চ থেকে ইসরায়েল সম্পূর্ণভাবে গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। ফলে ২৪ লাখ জনসংখ্যার এ ঘনবসতিপূর্ণ এলাকা চরম দুর্ভিক্ষের মধ্যে পড়েছে। জাতিসংঘ-সমর্থিত খাদ্য নিরাপত্তা জরিপ ইতোমধ্যেই উত্তর গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত করেছে এবং চলতি মাসের শেষ নাগাদ তা আরও দক্ষিণে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছে।
সাময়িক যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের গাজায় হামলা শুরু করেছে। তখন থেকে অন্তত ১১ হাজার ৭৬৮ জন নিহত এবং ৪৯ হাজার ৯৬৪ জন আহত হয়েছেন। এতে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে গেছে।

ভাষণে ইরানের বিরুদ্ধে আগের মতোই হুমকি ছিল, যার মধ্যে দেশটিকে ‘বোমা মেরে পাথর যুগে ফেরত পাঠানো’র অঙ্গীকারের পুনরাবৃত্তিও ছিল। বিবিসির খবরে বলা হয়েছে, গত এক সপ্তাহে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্টগুলো থেকে যদি কেউ অংশবিশেষ কপি-পেস্ট করতেন, তাহলেও জাতির উদ্দেশে দেওয়া এই ভাষণ থেকে খুব বেশি আলাদা লাগত না
৭ ঘণ্টা আগে
ইসরায়েলি স্থলবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ সেল শনাক্ত করে উচ্ছেদ করেছে এবং হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। আর ইসরায়েলি নৌবাহিনী হিজবুল্লার একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে।
৯ ঘণ্টা আগে
বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে ইরানের আরোপিত অবরোধে পারস্য উপসাগরে অন্তত ২ হাজার ১৯০টি বাণিজ্যিক জাহাজ এবং এতে থাকা প্রায় ২০ হাজার নাবিক আটকা পড়েছেন। জাহাজগুলোর মধ্যে ৩২০টিরও বেশি তেল ও গ্যাসবাহী ট্যাংকার রয়েছে।
১১ ঘণ্টা আগে
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলার আশঙ্কা রয়েছে। এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো রাজধানীর কেন্দ্রীয় এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে, মার্কিন নাগরিক, ব্যবসা প্র
১৩ ঘণ্টা আগে