পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও ছেলেকে হত্যা: তদন্তে পুলিশ, গ্রেপ্তার ৩

ডেস্ক, রাজনীতি ডটকম
কংগ্রেস নেতা আনিসুর রহমান (বাঁয়ে) এবং তার ছেলে আবু সুফিয়ান (ডানে)। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের নদিয়ার নাকাশীপাড়া ব্লকের সাবেক কংগ্রেস সভাপতি আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ানের নৃশংস হত্যাকাণ্ডে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। শনিবার রাতে বাড়ি ফেরার পথে তাদের গাড়ি আটকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার নেপথ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জের, নাকি পুরোনো জমি নিয়ে বিরোধ, তা খতিয়ে দেখছে পুলিশ।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নদিয়ার হরনগর পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক নয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনার নেপথ্যের কারণ ও অন্য জড়িতদের শনাক্ত করতে নাকাশীপাড়া থানা পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, শনিবার (১৫ আগস্ট) রাতে নদিয়ার বেথুয়াডহরি বাজার থেকে চারচাকা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন নদিয়া জেলা কংগ্রেসের কার্যকরী সদস্য আনিসুর রহমান ও তার আইন পড়ুয়া ছেলে আবু সুফিয়ান। বাড়ির কাছাকাছি নাগাদি এলাকায় দুর্বৃত্তরা তাদের গাড়ির গতিরোধ করে।

এরপর গুলি চালিয়ে বাবা-ছেলেকে আহত করার পর গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ ধারণা করছে, বাবার সঙ্গে থাকার কারণে এবং পরবর্তী সময়ে তথ্যপ্রমাণ লোপাটের উদ্দেশ্যেও আবু সুফিয়ানকে হত্যা করা হয়ে থাকতে পারে।

নিহতের পরিবার স্থানীয় প্রভাবশালী নেতা জুব্বার শেখ ও তার অনুগামীদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ তুলেছে। একসময় বামপন্থি রাজনৈতিক দল ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিএম) থেকে তৃণমূলে আসা জুব্বার শেখ বর্তমানে কারাগারে রয়েছেন। তবে তার দলবলই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি পরিবারের।

ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, এলাকাটিতে সম্প্রতি আনিসুর রহমানের নেতৃত্বে কংগ্রেসের প্রভাব বাড়ছিল। এতে স্থানীয় রাজনৈতিক সমীকরণে অস্বস্তি তৈরি হয়েছিল বলে অভিযোগ। ঘটনায় মোট ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। তবে তদন্তে রাজনৈতিক বিরোধের পাশাপাশি জমি নিয়ে পুরোনো বিবাদের বিষয়টিও সামনে এসেছে।

নিহতের ঘনিষ্ঠ বন্ধু ও কংগ্রেস কর্মী খাইরুল শেখ জানান, আনিসুরের এক আত্মীয়ের প্রায় ১২ বিঘা জমি জোর করে দখল ও সেখানে চাষাবাদ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পুলিশ সূত্রেও বলা হয়েছে, আনিসুরের ওপর আগে থেকেই নজর ছিল। ফলে জমি-সংক্রান্ত শত্রুতাই হত্যাকাণ্ডের পেছনে ভূমিকা রেখেছে কি না, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, অমিতাভ চক্রবর্তী ও জেলা কংগ্রেস নেতা পার্থ মুখোপাধ্যায়। পরে শুভঙ্কর সরকার বলেন, ‘বিজেপির মদতেই এই ঘটনা ঘটেছে। দলীয় স্বার্থে মুসলমানদের ব্যবহার করা হচ্ছে, আর মাশুল দিচ্ছে সাধারণ মানুষ।’

এদিকে মরদেহ পরিবারের হাতে তুলে দিতে গাফিলতির অভিযোগে কংগ্রেস কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ম্যাজিস্ট্রেট আসার পর মর্গ থেকে মরদেহ ছাড়ানো হয়। কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে তা সম্পন্ন হয়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

দ.কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমাতে বলেছেন ট্রাম্প, কিমকে ঘিরে নতুন কৌশল?

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার ট্রাম্প এই নির্দেশের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের ‘খুব ভালো সম্পর্কে’র কথাও উল্লেখ করেন। ট্রাম্পের ইঙ্গিত, পিয়ংইয়ংয়ের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের সুযোগ তৈরি করাও তার এ সিদ্ধান্তের একটি লক্ষ্য হতে পারে।

২ ঘণ্টা আগে

শরীরে গাঁজা শনাক্ত: এবার মাদক পরীক্ষায় ব্যর্থ আরও ২ ভারতীয় পাইলট

ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝ আকাশে হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনার তদন্তে বিমানের ক্যাপ্টেনের শরীরে গাঁজা শনাক্ত হয়েছিল। আলোচিত এ ঘটনার পরে পাইলটদের মাদক পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়। সেই পরীক্ষায় আরও দুই পাইলট প্রাথমিক ধাপে ব্যর্থ হয়েছেন। তাদের চূড়ান্ত পরীক্ষার ফ

৩ ঘণ্টা আগে

গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর প্রতি রাতে ‘৩০ বা ৪০ জনকে হত্যা’ করা উচিত। এ ক্ষেত্রে শুধু ওই মুহূর্তে যারা হুমকি হিসেবে বিবেচিত, তাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও বেশি মানুষকে লক্ষ্যবস্তু করার আহ্বান জানিয়েছেন তিনি।

৪ ঘণ্টা আগে

মক্কা প্রতিরক্ষা চুক্তির উচ্ছ্বসিত প্রশংসা ট্রাম্পের, জানালেন অভিনন্দন

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিন দেশের এই প্রতিরক্ষা চুক্তিকে অভিনন্দন জানিয়ে তিনি ‘বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন।

৪ ঘণ্টা আগে