পদত্যাগ করবেন না মমতা, বললেন বরখাস্ত করুক

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ মে ২০২৬, ০৯: ৩৮
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে হারলেও মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ পদত্যাগ করবেন না বলে অনড় অবস্থান নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, তারা আমাকে বরখাস্ত করুক। আমি চাই আজকের দিনটি কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকুক। রাষ্ট্রপতি শাসন জারি হলে হোক। সব রেকর্ড থাকুক।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর বলছে, বুধবার (৬ মে) দলের বিধায়কদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে মমতা এ কথা বলেন। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তার দল হেরে গেছে।

সোমবার (৪ মে) এই নির্বাচনের ফল ঘোষণা করা হয়। ২৯৩টি আসনের মধ্যে ২০৬টিতে জয় নিয়ে এ রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি৷ রাজ্যে ক্ষমতায় থাকা মমতার তৃণমূল পেয়েছে ৮০টি আসন। এক আসনে ভোট স্থগিত রয়েছে।

ভোটের দিন রাতেই মমতা ফলাফলের প্রতিক্রিয়ায় বলেছিলেন, শতাধিক আসনে তাদের হারিয়ে দেওয়া হয়েছে। কারচুপির এ ফলাফল তিনি মেনে নেবেন না। মুখ্যমন্ত্রী পদ ছাড়বেন না।

বুধবারও বিধায়কদের বৈঠকে একই কথার পুনরাবৃত্তি করেছেন তিনি। এদিকে আজ বৃহস্পতিবারই (৭ মে) তার রাজ্য সরকারের মেয়াদ শেষ হচ্ছে। আগামী শনিবার (৯ মে) বিজেপি সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে।

এ অবস্থায় মমতা 'বেঁকে বসা'য় পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিত উত্তপ্ত হয়ে উঠেছে। এ নিয়ে আইনি জটিলতার আশঙ্কাও তৈরি হয়েছে। কারণ নির্বাচনে পরাজিত মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে কী করণীয়, সে বিষয়ে ভারতের সংবিধান বা নির্বাচন বিধিমালায় সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই।

আইন বলছে, বিধানসভার আস্থা না থাকলে কোনো মুখ্যমন্ত্রী পদে থাকতে পারেন না। সে অনুযায়ী, বিধানসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় মমতা সে আস্থা হারিয়েছেন। এখন রাজ্যপাল নতুন সরকার গঠনের জন্য বিজেপিকে আমন্ত্রণ জানাতে পারেন।

এ পরিস্থিতিতে মমতা পদত্যাগ না করলে সম্ভাব্য দুটি পথ খোলা আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মুখ্যমন্ত্রী আইনত রাজ্যপালের সন্তুষ্টির ভিত্তিতে পদে থাকেন এবং বর্তমান বিধানসভা ভেঙে না দেওয়া পর্যন্ত তিনি দায়িত্বে থাকতে পারেন। ফলে রাজ্যপাল চাইলে মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করতে পারেন।

দ্বিতীয় বিকল্প বলো রাষ্ট্রপতি শাসন।অর্থাৎ 'যৌক্তিক' কোনো পরিস্থিতিতে বিধানসভা ভেঙে দিয়ে রাষ্ট্রপতি রাজ্যেত শাসনভার নিজের হাতে তুলে নিতে পারেন।

আজ বৃহস্পতিবার মমতা সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের বিধানসভায় কী ঘটবে, তা জানার জন্য আর কিছু সময় অপেক্ষা করতেই হবে।

আদালতে যাবেন মমতা

এদিকে মমতা নিজে কেবল নন, বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে দলের বাকি নেতাদেরও সরব থাকতে বলেছেন। তেমন অবস্থান না নিলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

মমতা সবাইকে সতর্ক করে দিয়ে বলেছেন, দলের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি ‘ডিসিপ্লিনারি কমিটি’ গঠন করবেন। আরও বলেছেন, যারা অন্তর্ঘাত করছে, তাদের নাম দিন।

রাজপথের লড়াইয়ে দলকে সক্রিয় রাখতে নতুন বিধানসভার প্রথম দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালনের ঘোষণাও দিয়েছেন তিনি।

এ ছাড়া বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা জানান, গত ২৯ এপ্রিল শুরু হওয়া নির্বাচন-পরবর্তী সহিংসতার বিরুদ্ধে আদালতে যাবে তৃণমূল কংগ্রেস। মমতা বলেন, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাব। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাব। আমিও একদিন একা ছিলাম, ঘুরে দাঁড়িয়েছি। দলও ঘুরে দাঁড়াবে

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে থাকা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অবশ্য নির্বাচন-পরবর্তী সহিংসতার কথা অস্বীকার করেছেন।

শুভেন্দু বলেন, এখন পর্যন্ত যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে, তা ২০২১ সালের তুলনায় অনেক কম। কিছু দুষ্কৃতকারী এখনো সক্রিয় আছে, তবে বিজেপি নেতৃত্বাধীন সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে কাঁপল ব্রাজিলও

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উত্তর উপকূলীয় অঞ্চলগুলো। এর মধ্যে রয়েছে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকোন রাজ্য। এসব এলাকায় ভূমিকম্প ও পরবর্তী কম্পনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে।

১ দিন আগে

ফ্রান্সে রেকর্ড তাপমাত্রায় উত্তাপ ছড়াচ্ছে ‘এসি’ বিতর্ক

দীর্ঘদিন ধরে পরিবেশগত কারণে এয়ারকনের ব্যবহার সীমিত রাখার নীতি অনুসরণ করে আসা দেশটি এখন বাস্তবতার মুখোমুখি। একদিকে রেকর্ড তাপমাত্রা, অন্যদিকে হাসপাতাল, স্কুল ও গণসেবার ওপর বাড়তে থাকা চাপ— এ পরিস্থিতি ফ্রান্সের রাজনীতি, পরিবেশনীতি ও জনস্বাস্থ্যের আলোচনাকে নতুন মোড় দিয়েছে।

১ দিন আগে

জোড়া ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু হতাহতের শঙ্কা

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ঝাঁকুনিটির উৎপত্তিস্থল ছিল ইউমারে থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

১ দিন আগে

উষ্ণতায় রেকর্ড যুক্তরাজ্যেও, স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

এর মাধ্যমে ১৯৫৭ ও ১৯৭৬ সালে গড়া জুন মাসের আগের সর্বোচ্চ ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ভেঙে গেছে। তবে যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এখনো ২০২২ সালের ১৯ জুলাই লিংকনশায়ারের কনিংসবিতে রেকর্ড হওয়া ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

১ দিন আগে