ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ভেনেজুয়েলার আকাশপথে নিরাপত্তা ঝুঁকি নিয়ে সতর্কবার্তা জারি করার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক এয়ারলাইনগুলো ফ্লাইট বাতিল করা শুরু করেছে।
শনিবার (২১ নভেম্বর) কারাকাস ত্যাগের পূর্বনির্ধারিত ফ্লাইট বাতিল করেছে ব্রাজিলের গোল, কলোম্বিয়ার অ্যাভিয়াঙ্কা এবং টিএপি এয়ার পর্তুগাল।
ফ্লাইটরাডার২৪ ও ভেনেজুয়েলার সিমন বলিভার মাইকেটিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য অনুযায়ী, শনিবার এসব ফ্লাইট বাতিল হয়েছে।
কলোম্বিয়ার এয়ার নেভিগেশন কর্তৃপক্ষ ‘এরোনটিকা সিভিল’ এক বিবৃতিতে জানায়, মাইকেটিয়া অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও সামরিক তৎপরতা বৃদ্ধির কারণে ফ্লাইট পরিচালনায় সম্ভাব্য ঝুঁকি রয়েছে।
টিএপি এয়ার পর্তুগাল জানায়, শনিবার ও আগামী মঙ্গলবারের (২৫ নভেম্বর) ফ্লাইটও বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার আকাশপথে নিরাপত্তা নিশ্চিত নয় বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটি জানায়।
চারজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ভেনেজুয়েলা-সংশ্লিষ্ট “অপারেশনের” নতুন পর্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে দুই কর্মকর্তা বলেন, প্রথম ধাপে গোপন অভিযান শুরু হতে পারে, যা মূলত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে পরিচালিত হবে।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, “মাদক যুক্তরাষ্ট্রে ঢোকা বন্ধ করতে এবং এ জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রয়োজনে আমেরিকার সব ধরনের সামর্থ্য ব্যবহার করতে প্রস্তুত।”

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবারের এই হামলায় ইরানের সামরিক নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ড্রোন সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আচরণ না শুধরালে দেশটিকে আরও কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।
২১ ঘণ্টা আগে
সরকারি উদ্ধারকারী দলের তীব্র সংকটের কারণে দুর্গত এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে লড়াই চালাচ্ছেন। এদিকে, মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে যে, ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের অত্যন্ত গুরুত্বপূর্ণ '৭২ ঘণ্টার সময়সীমা' দ্রুতই শেষ হয়ে আসছে।
২১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান আলোচনার ফল যাই হোক না কেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে— এমন দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার ভাষায়, তেহরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটি আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে। ফলে চূড়ান্ত চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের জয়, আর চুক্তি না হ
১ দিন আগে
ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ আরও বিস্তৃত হয়ে এবার জার্মানি ও ইতালিকে গ্রাস করেছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একই সঙ্গে ডেনমার্ক, স্লোভাকিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর
১ দিন আগে