ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের করাচিতে আধা-সামরিক বাহিনী ‘সিন্ধু রেঞ্জার্স’-এর সদর দপ্তরে এক ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলায় চার রেঞ্জার্স সদস্যসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) শাখা গোষ্ঠী ‘জামাত-উল-আহরার’ ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে।
শনিবার (২৮ জুন) করাচির গুলশান-ই-জওহর এলাকায় অবস্থিত সিন্ধু রেঞ্জার্সের সদর দপ্তরে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম ডন জানিয়েছে, প্রথমে একটি বিস্ফোরকবাহী গাড়ি দিয়ে সদর দপ্তরের গেটে আঘাত করা হয়। এতে তীব্র বিস্ফোরণ ঘটে এবং পুরো এলাকা কেঁপে ওঠে। এরপরই শুরু হয় বন্দুকযুদ্ধ। একই সময় করাচির ইউনিভার্সিটি রোডের মিটিওরোলজিক্যাল চৌরাঙ্গি এলাকায় আরও একটি বিস্ফোরণ ও প্রচণ্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে।
হামলার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিশেষ ইউনিট, র্যাপিড রেসপন্স ফোর্স ও পুলিশ কমান্ডোদের ঘটনাস্থলে পাঠানো হয়।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) একটি শাখা সংগঠন ‘জামাত-উল-আহরার’ (জুএ) এই হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির ‘খুলাফা-ই-রাশেদিন ইশতিহাদি ব্রিগেড’ নামে একটি আত্মঘাতী দল এই ভয়াবহ হামলাটি পরিচালনা করেছে বলে দাবি করা হয়েছে।
ঘটনার পরপরই সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অবিলম্বে এ বিষয়ে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, পুলিশকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার ধরণ নিশ্চিত করতে হবে এবং শান্তি বজায় রাখতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য যে, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে জঙ্গি হামলার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ এই সহিংসতার জন্য মূলত টিটিপি এবং তাদের সহযোগী উগ্রবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে।
রাজনীতি/এসআর

ইরানের সঙ্গে চলমান আলোচনার ফল যাই হোক না কেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে— এমন দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার ভাষায়, তেহরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটি আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে। ফলে চূড়ান্ত চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের জয়, আর চুক্তি না হ
১১ ঘণ্টা আগে
ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ আরও বিস্তৃত হয়ে এবার জার্মানি ও ইতালিকে গ্রাস করেছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একই সঙ্গে ডেনমার্ক, স্লোভাকিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর
১১ ঘণ্টা আগে
ইতালির রাজধানী রোমে একটি বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ। রোমের প্রসিকিউটর কার্যালয়ের নির্দেশে এ ছবি প্রকাশ করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের সরকারি পর্যবেক্ষণ ব্যবস্থা ‘মোমো মনিটরিং সিস্টেম’-এর তথ্য অনুযায়ী, দাবদাহজনিত কারণে দেশটিতে অন্তত ৩২৭ জনের মৃত্যু হয়েছে। বার্সেলোনার একটি বনাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে প্রায় ১৬ হাজার মানুষকে ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে।
২০ ঘণ্টা আগে