মার্কিন নিষেধাজ্ঞা শিথিল, উন্মুক্ত হচ্ছে ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

ডেস্ক, রাজনীতি ডটকম
ইরানি তেলের ওপর এক মাসের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। সংগৃহীত প্রতীকী ছবি

আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ইরানের তেলের ওপর যুক্তরাষ্ট্রের সাময়িক নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তে বাজারে উন্মুক্ত হতে যাচ্ছে বিপুল পরিমাণ তেল।

জ্বালানি বাজার বিশ্লেষক সংস্থা কেপলারের তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে, বর্তমানে সমুদ্রের বিভিন্ন প্রান্তে জাহাজে প্রায় ১৭০ মিলিয়ন বা ১৭ কোটি ব্যারেল ইরানি তেল মজুত রয়েছে। তবে পরামর্শক প্রতিষ্ঠান এনার্জি আসপেক্টস গত ১৯ মার্চ এই মজুতের পরিমাণ ১৩ থেকে ১৪ কোটি ব্যারেল বলে প্রাক্কলন করেছিল।

গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র এক মাসের জন্য ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়। এতে এতদিন আটকে থাকা তেল এখন খালাস ও আন্তর্জাতিক বাজারে বিক্রির সুযোগ পাচ্ছে। ভারতসহ এশিয়ার কয়েকটি দেশ এই তেল কেনার পরিকল্পনা করছে বলে জানা গেছে।

এশিয়ার দেশগুলোর মোট তেল চাহিদার প্রায় ৬০ শতাংশই মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। তবে চলতি মাসে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এ অঞ্চলের অনেক শোধনাগার উৎপাদন কমাতে বাধ্য হয়েছে।

ইরানি তেলের ওপর থেকে সাময়িকভাবে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আন্তর্জাতিক বাজারে ইরানি তেলের প্রবেশের সুযোগ পাচ্ছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে কিছুটা স্বস্তি আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের মুখ মিলেছে, সাড়া মেলেনি কর্মীদের

তবে টানেলের ভেতর থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। টানেলে ঠিক কতজন আটকে আছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। নেপালি সেনাবাহিনীর প্রযুক্তিগত মূল্যায়নে অন্তত ৩৫ জন সেখানে আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে নেপাল পুলিশের হিসাবে সংখ্যাটি প্রায় ২০০ হতে পারে।

১ দিন আগে

নেপালে ধ্বংসস্তূপের নিচে ২ দিন, মায়ের কোলে ফিরল ৫ বছরের মনীষা

সেই ধারণা থেকেই শুরু হয় তল্লাশি। নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মকর্তা সঞ্জু খাত্রির নেতৃত্বে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরাতে শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সেখান থেকে উদ্ধার করা হয় মনীষাকে। তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, মা-বাবার কাছে। এ সময় এক আবেগঘন দৃশ্য তৈরি হয়।

২ দিন আগে

মক্কা চুক্তি: ইস্তাম্বুলে প্রথম বৈঠকে থাকছেন যারা

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকে তিন দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী এবং চিফস অব স্টাফরা অংশ নেবেন।

২ দিন আগে

নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানি ছাড়াল ৭০০, নিখোঁজ আড়াই হাজার

উদ্ধারকারীদের বরাতে জানা যায়, বানের তোড়ে মরদেহগুলো মূল ঘটনাস্থল থেকে বহু দূরে ভেসে গেছে। আকস্মিক বন্যার তাণ্ডবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে চিতাওয়ান এলাকায়, যেখান থেকে সর্বোচ্চ ২৫৯টি মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া পূর্ব নাওয়ালপারাসিতে ১৮৪টি, পশ্চিম নাওয়ালপারাসিতে ৮২টি, গোর্খায় ৫৮টি, নুয়াকোটে ৫২টি, ধাধল

২ দিন আগে
Advertisement