ডেস্ক, রাজনীতি ডটকম

ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলার প্রতিশোধ নিতে এবার দেশটির রাজধানী কিয়েভে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। অধিকৃত লুহানস্কের একটি কলেজে ইউক্রেনের হামলায় ১৮ শিশুর মৃত্যুর ঘটনার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া কঠোর নির্দেশের জেরেই এই পাল্টা হামলা চালানো হলো। স্থানীয় সময় শনিবার রাতে কিয়েভের বিভিন্ন স্থানে রাশিয়ার মধ্য পাল্লার অত্যাধুনিক ‘ওরেশনিক’ ব্যালিস্টিক মিসাইল আঘাত হানার পর পুরো রাজধানীতে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এরআগে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র সম্ভাব্য হামলার ব্যাপারে সতর্কতা দিয়েছিল। এরপর ইউক্রেনের রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইউক্রেনের অধিকৃত একটি রুশ অঞ্চলের কলেজে গত শুক্রবার হামলা চালায় ইউক্রেনীয় সেনারা। এরপরই প্রতিশোধমূলক পাল্টা হামলার নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনের বিমানবাহিনী এক সতর্কতায় জানায়, রাশিয়া মধ্য পাল্লার ওরেশনিক ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ছে।
কিয়েভের সামরিক প্রশাসক তৈমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, কিয়েভ বড় মিসাইল হামলার মধ্যে আছে। এ সময় তিনি সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশনা দেন।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন, রাজধানীর বিভিন্ন জায়গায় মিসাইল আঘাত হেনেছে। সেসব জায়গা থেকে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর আসছে।
গত শুক্রবার রাশিয়ার অধিকৃত লুহানস্কের পূর্বাঞ্চলের স্টারোব্লিসকের একটি কলেজে ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এটিকে ‘জঙ্গি হামলা’ হিসেবে অভিহিত করে প্রতিশোধমূলক পাল্টা হামলার নির্দেশ দেন পুতিন।
রুশ বার্তাসংস্থা তাস নিউজ জানিয়েছ, কলেজের ওই হামলায় এখন পর্যন্ত ১৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ওই কলেজের ভবনের নিচে আরও তিনজন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হয়।
ইউক্রেনের সেনাবাহিনী কলেজে হামলার অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, তারা সবসময় সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। গত শুক্রবার লুহানস্কের স্টারোব্লিসকে ‘রুবিকন’ ইউনিটের সদরদপ্তরকে টার্গেট করা হয় বলে জানিয়েছে তারা।
রুবিকন ইউনিটটি ২০২৪ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি উন্নত প্রযুক্তির ড্রোন উদ্ভাবন ও তৈরি করে।
সম্প্রতি ইউক্রেন দূরপাল্লার মিসাইল হামলা বাড়িয়ে দিয়েছে। গত সপ্তাহে অধিকৃত অঞ্চলের দুটি সামরিক অবকাঠামোকে মিসাইল দিয়ে টার্গেট করে তারা।
রাজনীতি/এসআর

শুক্রবার ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারি বাহিনী জানিয়েছে, তারা কৌশলগত উপকূলীয় শহর মোকায় হুথি যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে। এর এক দিন আগে হুথিরা লোহিত সাগরের পুরো উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল।
১৮ ঘণ্টা আগে
সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সৌদি আরবের শারুরাহ সামরিক ঘাঁটিটি ছিল তাদের মূল লক্ষ্য। সেখানে থাকা প্রধান অস্ত্রের গুদাম এবং ‘কমান্ড ও কন্ট্রোল সেন্টার’ লক্ষ্য করে এই হামলা পরিচালিত হয়।
২০ ঘণ্টা আগে
ইরানের ক্ষেত্রে ঝুঁকিটা আরও বড়। কারণ এটি ইরাক বা আফগানিস্তানের মতো দুর্বল রাষ্ট্র নয়। প্রায় ৯ কোটি মানুষের দেশটির রয়েছে শক্তিশালী সামরিক ও নিরাপত্তা কাঠামো, বিশাল ভূখণ্ড, উন্নত ক্ষেপণাস্ত্র সক্ষমতা, দীর্ঘদিনের আঞ্চলিক নেটওয়ার্ক এবং নিজস্ব জাতীয়তাবাদী রাজনৈতিক পরিচয়। ফলে তেহরানে সরকার পতন ঘটানো গেলেও
২০ ঘণ্টা আগে
ভারতে সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সুনজয় সুধীর রয়টার্সকে বলেন, যুদ্ধ শেষ করার চাবিকাঠি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে। তার মতে, ভারত কঠিন আলোচনাগুলো চালু রাখার সুযোগ তৈরি করেছে, যাতে সংশ্লিষ্ট দেশগুলো একই টেবিলে বসতে পারে, কূটনৈতিকভাবে আলোচনা করতে পারে এবং যেসব বিষয়ে তাদের স্বার্থের মিল রয়েছ
১ দিন আগে