ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর, গ্রেপ্তার আরও দুজন

ডেস্ক, রাজনীতি ডটকম
তেহরানের একটি সড়কে ইসরায়েলি আগ্রাসনবিরোধী বিলবোর্ড। ছবি: এএফপি

ইসরায়েলের পক্ষে গুপ্তরচরবৃত্তিতে জড়িত থাকার অপরাধে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দুই বছর আগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা আরও দুই গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান। এ নিয়ে ইসরাইল এবার ইরানে হামলা শুরুর পর মোসাদের চারজন গুপ্তচর গ্রেপ্তার হলেন ইরানে।

বিবিসির খবরে বলা হয়েছে, ইরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টার মিজান এ তথ্য নিশ্চিত করেছে। জানিয়েছে, ইসরায়েলের ইহুদিবাদী (জায়োনিস্ট) শাসনব্যবস্থার পক্ষে গোয়েন্দা সহযোগিতা ও গুপ্তচরবৃত্তি করেছিলেন তিনি।

জায়োনিজম একটি রাজনৈতিক আন্দোলন, যা ইহুদি জনগোষ্ঠীর জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার কাজ করে। যারা জায়নবাদ নামক এই রাজনৈতিক মতবাদে বিশ্বাসী, তাদেরকে জায়োনিস্ট বলা হয়। ইরানের রাজনৈতিক পরিভাষায় ‘জায়োনিস্ট শাসনব্যবস্থা’ বলতে ইসরায়েলকে বোঝানো হয়।

মিজান জানিয়েছে, খোদানাজারের ছেলে ইসমাইল ফিকরি ইরানি বর্ষপঞ্জির ১৪০২ সালে তথা ২০২৩ খ্রিষ্টাব্দের ডিসেম্বরে গ্রেপ্তার হন। তিনি এখনো ‘জায়োনিস্ট শাসনব্যবস্থার গুপ্তচর-সন্ত্রাসী সংস্থা’র সঙ্গে সক্রিয় যোগাযোগে ছিলেন।

একটি জটিল কারিগরি ও গোয়েন্দা অভিযানের মাধ্যমে ইসমাইলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে মিজান।

এদিকে রোববার ইরান পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মোন্তাজের আল-মাহদি জানান, তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুয়েহ জেলায় মোসাদের দুই সদস্যকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০০ কিলোগ্রামের বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের সরঞ্জাম, লঞ্চার ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

এর আগে রোববার তেহরানসংলগ্ন আলবোরজ প্রদেশের সাভোজবোলাগ কাউন্টি থেকে আরও দুই মোসাদ সদস্যকে গ্রেপ্তার করার তথ্য দেয় ইরানের পুলিশ কমান্ড।

গত ১৩ জুন রাতে ইসরায়েলি বাহিনী ইরানে হামলা শুরু করে। এরপর থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদস্যরা ইরানে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ ইরানের।

এ হামলার জবাবে ইরানও পালটা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে তেল আবিব, জেরুজালেম ও হাইফাসহ বিভিন্ন স্থানে আঘাত হেনেছে ইরান।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গালিবাফ-আরাগচিকে হত্যার ‘ষড়যন্ত্র’ ইসরায়েলের, সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র

গত এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার সময় ইরানের পক্ষে প্রতিনিধিত্বারীদের হত্যার ‘ষড়যন্ত্র’ করেছিল ইসরায়েল। আর এ বিষয়ে ইরানকে সতর্ক করে দিয়েছিল খোদ যুক্তরাষ্ট্র। বলেছিল, তেহরান যেন এ পরিকল্পনার বিষয়ে সজাগ থাকে।

৬ ঘণ্টা আগে

৪ মাস পর দাফন আলি খামেনির, ইরান বলছে যুদ্ধের কারণে দেরি

যুদ্ধকালীন নিরাপত্তা পরিস্থিতির কারণে তার প্রকাশ্য জানাজা ও দাফন স্থগিত রাখা হয়েছিল বলে দাবি করেছে তেহরান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এখন দাফনের আনুষ্ঠানিকতা শুরু করেছে দেশটি।

৬ ঘণ্টা আগে

শোকযাত্রার আগে আলি খামেনির জানাজায় জনতার ঢল

এদিকে বিশ্বের প্রায় সব দেশ ইরানে তাদের প্রতিনিধি পাঠিয়েছে আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। মুসলিম দেশগুলো থেকে শুরু রাশিয়াসহ ইউরোপ-আমেরিকার দেশ থেকেও সেখানে হাজির হয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতা। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানে আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

৭ ঘণ্টা আগে

খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, শক্তি ও প্রতিরোধের বার্তা ইরানের

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে টানা ৩৬ বছর দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে ঘিরে রাজধানী তেহরানে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এই আয়োজনকে শুধু একজন নেতার বিদায় নয়, বরং জাতীয় শক্তি, প্রতিরোধ এবং সামাজিক সংহতির প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছে ইরান।

১৯ ঘণ্টা আগে