গাজায় ইসরায়েলের গণহত্যায় নিহত ৬১ হাজার, অনাহারে প্রাণ গেল ১৮৮ জনের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১০: ৫৮

গাজায় ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬১ হাজার ছাড়িয়ে গেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৬১ হাজার ২০ জন মারা গেছেন, যার মধ্যে ১৮৮ জনের মৃত্যু হয়েছে অনাহারে।

মঙ্গলবার (৬ আগস্ট) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজার হাসপাতালগুলোতে ৮৭টি মরদেহ পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন আরও ৬৪৪ জন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৬৭১ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত এক দিনে অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও আটজন মারা গেছেন। এ নিয়ে অক্টোবর থেকে এখন পর্যন্ত শুধুমাত্র অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮ জনে। এসবের মধ্যে ৯৪ জনই শিশু।

মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। মঙ্গলবার মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় এই ধরনের হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৫২ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ৩৫২ জন। এ নিয়ে চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছেন অন্তত ১ হাজার ৫৬৮ জন, আর আহত হয়েছেন ১১ হাজার ২৩০ জনেরও বেশি।

শুক্রবার জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ সতর্ক করে বলেছে, গাজায় শিশুদের মৃত্যু হার “অভূতপূর্ব” পর্যায়ে পৌঁছেছে। ইউনিসেফ বলছে, ইসরায়েলের চলমান যুদ্ধ ও আরোপিত অবরোধের কারণে খাদ্য, পানি, চিকিৎসাসহ সব ধরনের জরুরি সেবা ভেঙে পড়েছে। ফলে অপুষ্টি ও অনাহারে প্রতিনিয়ত মারা যাচ্ছে শিশু ও নবজাতকরা।

বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) বলছে, গাজা উপত্যকার প্রতি চারজনের মধ্যে একজন চরম খাদ্যসংকটে রয়েছে। এর মধ্যে ১ লাখ নারী ও শিশু গুরুতর অপুষ্টিতে ভুগছে।

২০২৪ সালের জানুয়ারিতে যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি কার্যকর হয়েছিল, তা ১৮ মার্চে ভেঙে ফের হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে নতুন করে নিহত হয়েছেন আরও ৯ হাজার ৫১৯ জন, আহত হয়েছেন ৩৮ হাজার ৬৩০ জন।

আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগ

ইসরায়েলের এ গণহত্যার জন্য আন্তর্জাতিক অঙ্গনে চলেছে বিচার কার্যক্রমও। গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া, দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার চলছে।

গাজার মানবিক পরিস্থিতি এখন ইতিহাসের অন্যতম ভয়াবহ সংকট হিসেবে বিবেচিত হচ্ছে। মৃত্যুর মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন নাম। জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করলেও থামছে না ইসরায়েলের আগ্রাসন। ফিলিস্তিনের জনগণের সামনে এখন একমাত্র চিত্র—রক্ত, ধ্বংস আর অনিশ্চয়তা।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।

৯ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় প্রথমবার বার্ড ফ্লুর ‘এইচ৫এন১’ স্ট্রেইন শনাক্ত

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে

৯ ঘণ্টা আগে

৫১ অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

১০ ঘণ্টা আগে

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

১২ ঘণ্টা আগে