যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি পুতিন

ডেস্ক, রাজনীতি ডটকম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। গত সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউক্রেনের সঙ্গে আলোচনা শেষে ৩০ দিনের এই যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। পুতিন গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, তিনি এই প্রস্তাবকে সমর্থন করেন। তবে এও বলেছেন, যেকোনো যুদ্ধবিরতির বিষয়টি অবশ্যই দ্বন্দ্বের মূল কারণ সংশ্লিষ্ট হতে হবে এবং এটির বিস্তারিত আরো জানতে হবে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালানোর নির্দেশ দেন পুতিন। এর পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। ওই যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্নায়ু যুদ্ধ শুরু হয়। এর আগে অবশ্য অস্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছিল রাশিয়া।

পুতিনের শীর্ষ পররাষ্ট্রনীতি কর্মকর্তা ইউরি উসাকোভ জানিয়েছিলেন, ৩০ দিনের যে অস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে, সেটি ইউক্রেনের সেনাদের যুদ্ধক্ষেত্রে স্বস্তি দেবে। এতে ইউক্রেনীয় সেনারা লাভবান হবে। আর তাই এই অস্থায়ী যুদ্ধবিরতিতে তাঁরা আগ্রহী নন। কিন্তু এবার পুতিন সংবাদ সম্মেলনে জানান, তিনি এই যুদ্ধবিরতিতে রাজি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে: ট্রাম্প

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সংকট নিয়ে যেকোনো সময় বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান অচলাবস্থা ভাঙতে তিনি আরও বড় পরিসরে বোমা হামলার সিদ্ধান্ত নিতে পারেন, এমন আশঙ্কা থেকে মার্কিন শীর্ষ উপদেষ্টারা ইতোমধ্যে পুনরায় সামরিক অভিযান

৮ ঘণ্টা আগে

থাইল্যান্ডে ট্রেন-বাস সংঘর্ষে ভয়াবহ আগুন, নিহত ৮

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে বাসে ভয়াবহ আগুন লেগে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। শনিবার দেশটির উদ্ধারকর্মী ও পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

১ দিন আগে

গাড়িতে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে চার ভাইয়ের মৃত্যু: ওমান পুলিশ

শনিবার (১৬ মে) দেশটির পুলিশের বরাত দিয়ে টাইমস অব ওমানের খবরে বলা হয়, গাড়ি চালু থাকা অবস্থায় দীর্ঘ সময় ভেতরে অবস্থান করায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েছিলেন চার ভাই। এ ঘটনার পর আবদ্ধ গাড়ির ভেতরে ঘুমানো থেকে বিরত থাকতে সতর্কতা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের ওপর ‘আস্থা নেই’, ‘আন্তরিক হলেই’ আলোচনায় আগ্রহী ইরান

আব্বাস আরাগচি বলেন, পরস্পরবিরোধী বার্তা আমেরিকানদের আসল উদ্দেশ্য সম্পর্কে ইরানিদের মনে সন্দেহ জাগিয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তানি মধ্যস্থতা প্রক্রিয়া ব্যর্থ হয়নি, তবে এটি ‌‌‘কঠিন পরিস্থিতির’ মধ্যে রয়েছে। ইরান যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছে, কিন্তু লড়াইয়ে ফিরে যেতেও প্রস্তুত।

১ দিন আগে