ট্রাম্পের বাসভবনে প্রবেশ করায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা

ডেস্ক, রাজনীতি ডটকম
ডোনাল্ড ট্রাম্পের বাসভবন মার-এ-লাগোতে প্রবেশ করায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। ছবি: পাম বিচ কাউন্টি শেরিফ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে অবস্থিত দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন মার-এ-লাগোর সুরক্ষিত সীমানায় প্রবেশ করায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, ওই ব্যক্তি সশস্ত্র ছিলেন।

সিক্রেট সার্ভিসের বরাত দিয়ে বিবিসি ও সিএনএন জানিয়েছে, রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে। এ সময় ট্রাম্প ফ্লোরিডায় ছিলেন না বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পাম বিচে অবস্থিত বাসভবনটি মূলত ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র। কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ওই শ্বেতাঙ্গ ব্যক্তি সেখানকার ফটকের আশপাশে সন্দেহজনভাবে ঘোরাফেরা করছিলেন। তাকে থামিয়ে তল্লাশি করা হলে তার হাতে একটি শটগান ও জ্বালানির ক্যান পাওয়া যায়।

এ পরিস্থিতিতে ট্রাম্পের বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করতে ওই ব্যক্তিকে লক্ষ্য করে সিক্রেট সার্ভিসের এক এজেন্ট ও পাম বিচ কাউন্টি শেরিফ অফিসের এক ডেপুটি যৌথভাবে গুলি চালান। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এফবিআই এ ঘটনা তদন্তে সহায়তা করছে এবং প্রমাণ সংগ্রহ করছে। তবে এ ঘটনা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ। তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পকে এর আগেও একাধিকবার প্রাণনাশের হুমকির মুখে পড়তে হয়েছে। ২০২৪ সালের ১৩ জুলাই পেনসিলভ্যানিয়ায় নির্বাচনি সমাবেশে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। সে গুলি তার কান স্পর্শ করে বেরিয়ে যায়। মাস দুয়েক পর ১৫ সেপ্টেম্বর ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ কোর্সের কাছে রাইফেলসহ অবস্থান নেওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ মাসের শুরুর দিকে আদালত ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে তুষারধসে ৬ বান্ধবীসহ ৯ জনের মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক সেকেন্ডের মধ্যেই আইসবার্গের মতো বিশাল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তারা। বিপদসংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকর্মীরা অভিযানে নামলেও প্রতিকূল আবহাওয়ার কারণে কাজ শুরু করতে দেরি হয়। প্রবল বাতাস এবং শূন্য দৃশ্যমানতার মধ্যে উদ্ধারকারীরা যখন ঘটনাস্থলে পৌঁছান, ততক্ষণে কয়েক ঘণ্টা

১ দিন আগে

রাশিয়ার ক্ষেপণাস্ত্র কারখানায় ইউক্রেনের হামলা

সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি 'ফ্লামিঙ্গো' ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো এই হামলায় কারখানাটিতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। রুশ কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য না দিলেও ওই অঞ্চলের বিমানবন্দরগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছে, যা হামলার ভয়াবহতারই ইঙ্গিত দিচ্ছে।

১ দিন আগে

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

পাকিস্তানের দাবি, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং ইসলামিক স্টেট সংশ্লিষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর গোপন আস্তানা লক্ষ্য করে এই আক্রমণ পরিচালনা করা হয়েছে।

১ দিন আগে

আদালত 'অবৈধ' ঘোষণার পরও ১০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী ঢালাওভাবে আরোপ করা শুল্ক বা গ্লোবাল ট্যারিফ নীতিকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এই রায়কে ‘ভয়াবহ’ অভিহিত করে বাতিল হয়ে যাওয়া শুল্কের বদলে নতুন ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।

২ দিন আগে