রাশিয়ার ক্ষেপণাস্ত্র কারখানায় ইউক্রেনের হামলা

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দেশটির অভ্যন্তরে প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার দূরে এক ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন।

শনিবার ইউক্রেনের জেনারেল স্টাফ দাবি করেছেন, তারা রাশিয়ার উদমুর্তিয়া অঞ্চলের ভটকিনস্কে অবস্থিত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী কারখানায় সফলভাবে আঘাত হেনেছে। যেখানে রাশিয়ার শক্তিশালী 'ইসকান্দার' এবং আন্তঃমহাদেশীয় 'টোপোল-এম' ক্ষেপণাস্ত্র তৈরি করা হতো।

সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি 'ফ্লামিঙ্গো' ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো এই হামলায় কারখানাটিতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। রুশ কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য না দিলেও ওই অঞ্চলের বিমানবন্দরগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছে, যা হামলার ভয়াবহতারই ইঙ্গিত দিচ্ছে।

রাশিয়ার উদমুর্তিয়া অঞ্চলের গভর্নর আলেকজান্দার ব্রেচালভ আগেই জানিয়েছিলেন, ওই এলাকায় একটি স্থাপনায় রাতে ড্রোন হামলা চালানো হয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিওতে আলেকজান্দার ব্রেচালভ বলেন, হামলার ফলে ক্ষতি ও আহতের ঘটনা ঘটেছে। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।

উদমুর্তিয়ার রাজধানী ইজেভস্কের বিমানবন্দর এবং আশেপাশের অঞ্চলের শহরের বিমানবন্দরগুলো কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াটসিয়া।

এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, তারা রাশিয়ার সামারা অঞ্চলের একটি গ্যাস প্রক্রিয়াজাতকরণ কারখানাতেও হামলা চালিয়েছে। তবে সামারা অঞ্চলের রাশিয়ার কর্মকর্তারা এমন কোনো হামলার খবর প্রকাশ করেননি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এক দিনের ব্যবধানে পাকিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, তীব্র এই কম্পনে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঝাঁকুনি তীব্র হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা দ্রুত ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

৯ ঘণ্টা আগে

ইরানে মার্কিন হামলা, মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা আঘাত

আল জাজিরা জানিয়েছে, সেন্টকমের এ ঘোষণার পরপরই দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছে মার্কিন হামলা হয়েছে। এর জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

১০ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০

ভূ-কম্পনের ৪০ ঘণ্টা পেরিয়ে পেলেও এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অসংখ্য মানুষ। তাদের উদ্ধারে দিন-রাত এক করে অভিযান চালিয়ে যাচ্ছে বিভিন্ন বাহিনী। ভেনেজুয়েলা ছাড়াও, উদ্ধারকাজে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কলম্বিয়াসহ বিভিন্ন দেশের কর্মীরা।

১১ ঘণ্টা আগে

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা

হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন হামলার জবাবে শুক্রবার মধ্যরাতে ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সঙ্গে জাহাজে ইরানের হামলাকে 'অযৌক্তিক আগ্রাসন' বলে উল্লেখ করেছে তারা। নতুন করে এ হামলার ঘটনায় সম্প্রতি দুই দেশের মধ্যে হওয়া অন্তর্বর্তী

১৬ ঘণ্টা আগে