প্রতিবেদক, রাজনীতি ডটকম

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম।
গত বুধবার (২ অক্টোবর) প্রকাশিত ‘টাইম১০০ নেক্সট’ তালিকায় উঠে এসেছে তার নাম। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাহসী ভূমিকা এবং শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর পেছনে বড় অবদান রাখায় এই স্বীকৃতি পেয়েছেন এ তরুণ।
২৬ বছর বয়সী নাহিদ ইসলাম সমাজবিজ্ঞানের স্নাতক। গত জুলাই-আগস্টে দেশজুড়ে গড়ে ওঠা ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তিনি। এ আন্দোলন থেকেই দাবি উঠেছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ।
বাংলাদেশে বছরের পর বছর ধরে অত্যাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ থেকে তরুণ প্রজন্মের মধ্যে যে তীব্র উত্তেজনা দেখা দেয়, নাহিদ ইসলাম তার মুখপাত্র হয়ে ওঠেন। আন্দোলন চলাকালীন তাকে গোয়েন্দা সংস্থার হাতে অত্যাচারের শিকার হতে হয়েছিল, যা নাহিদ ইসলামকে আরও বেশি পরিচিত করে তোলে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে একটি অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নেয়, যার নেতৃত্ব দিচ্ছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এই সরকারে নাহিদ ইসলামকে একজন উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, আমাদের নতুন প্রজন্মের আবেগ ও আকাঙ্ক্ষাকে বুঝতে হবে। রাজনৈতিক সহিংসতার যুগ শেষ হওয়া দরকার। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।
৪ ঘণ্টা আগে
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত
৫ ঘণ্টা আগে
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
৬ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার ভঙ্গুর চুক্তির অংশ হিসেবে গত ২১ জুন মার্কিন অর্থ বিভাগ আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির একটি বিশেষ অনুমোদন দিয়েছিল। কিন্তু হরমুজ প্রণালির সাম্প্রতিক উত্তেজনার পর মঙ্গলবার (৭ জুলাই) সেই অনুমোদন বাতিল করা হয়েছে।
৭ ঘণ্টা আগে