মোদির বিরুদ্ধে শেয়ারবাজার কেলেঙ্কারির অভিযোগ আনলেন রাহুল

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের লোকসভা নির্বাচনের শেষ পর্যায়ে শেয়ারবাজার ধসে বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি রুপির ক্ষতির জন্য নরেন্দ্র মোদিসহ বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের দায়ী করেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তাঁরা শেয়ারের দাম বৃদ্ধির ভবিষ্যদ্বাণী করে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেন বলে অভিযোগ তুলেছেন এই কংগ্রেস নেতা।

শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনা এবং তাতে মোদি ও তাঁর জ্যেষ্ঠ মন্ত্রীদের ভূমিকা তদন্ত করতে রাহুল গান্ধী যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) তদন্ত দাবি করেছেন বলে বিবিসি জানিয়েছে।

রাহুলের অভিযোগ, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন ৪ জুনের পর শেয়ারের দাম বাড়বে বলে বিভ্রান্তিকর ভবিষ্যদ্বাণী করেন বিজেপির শীর্ষ নেতারা। তাঁর দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগে মানুষকে শেয়ার কিনতে উৎসাহিত করেন। এর ফলে বাজার ধসে বিনিয়োগকারীরা বিপুল ক্ষতির মুখে পড়েছে। তবে মোদির দল বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।

৫ দিনে চন্দ্রবাবুর স্ত্রীর বাড়ল ৫৩৫ কোটি, ছেলের ২৩৭ কোটি রুপি৫ দিনে চন্দ্রবাবুর স্ত্রীর বাড়ল ৫৩৫ কোটি, ছেলের ২৩৭ কোটি রুপি

এই কংগ্রেস নেতা বলেছেন, নির্বাচনের ফল প্রকাশের কয়েক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিনিয়োগকারীদের ‘৪ জুনের আগে শেয়ার কেনার’ পরামর্শ দেন। বিজেপির বিজয়ের প্রত্যাশায় পরে শেয়ারের দাম বাড়বে বলে তাঁরা ভবিষ্যদ্বাণী করেন।

গত মাসে মোদিঘনিষ্ঠ আদানির মালিকানাধীন সংবাদমাধ্যম এনডিটিভিকে এক সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, ‘নির্বাচনের সঙ্গে শেয়ারবাজার ধসকে জড়ানো উচিত নয়। তবে এমন গুজব যদি ছড়িয়েও থাকে তবু আমার পরামর্শ, আপনার ৪ জুনের আগে (শেয়ার) কিনুন। পরে দাম বেড়ে যাবে।’

এটিকে ভারতের শেয়ারবাজারের ইতিহাসে ‘সবচেয়ে বড় কেলেঙ্কারি’ বলে আখ্যা দিয়ে রাহুল গান্ধী বলেন, এই কারচুপির ফলে কিছু ‘সন্দেহজনক বিদেশি বিনিয়োগকারী’ উপকৃত হয়েছে। এর ফলে হাজার হাজার কোটি রুপি হারিয়েছে ভারতীয়রা।

তবে মোদীর মন্ত্রিসভার বিদায়ী বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল এই অভিযোগ অস্বীকার করে রাহুলের বিরুদ্ধে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার পাল্টা অভিযোগ করেছেন।

বুথফেরত জরিপগুলোর ভবিষ্যদ্বাণী ছিল, বিজেপি স্বাচ্ছন্দ্যে সংখ্যাগরিষ্ঠতা পাবে অর্থাৎ লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ২৭২টির বেশি পাবে। আর এর নেতৃত্বে এনডিএ জোট মিলে তা ৩৬০-৩৭০ ছুঁয়ে যাবে।

কিন্তু গত মঙ্গলবারের নির্বাচনের ফলাফল এসব ভবিষ্যদ্বাণীর ধারে কাছেও ছিল না। বিজেপি লক্ষ্যের অর্ধেক আসনও পায়নি। আর এনডিএ পেয়েছে ২৯৩ আসন। মোদির দল সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর শেয়ারবাজারের সূচক ধসে চার বছরের সর্বনিম্ন পর্যায়ে নামে।

রাহুলের দাবি, বুথফেরত জরিপগুলো ছিল ‘ভুয়া’ এবং ‘অভ্যন্তরীণ জরিপ ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদন’ থেকে বিজেপিও জানত তারা ২২০টির বেশি আসন জিততে পারবে না।

তিনি বলেন, তারপরও বিজেপি ব্যাপক সংখ্যক আসন জিতেছে বলে বুথফেরত জরিপে দেখানো হয়। আর এ কারণে লোকসভার ফল ঘোষণার আগের দিন ৩ জুন বিনিয়োগকারীরা হুমড়ি খেয়ে শেয়ার কেনে।

কিন্তু পরের দিন ভোটের ফল প্রকাশের পর কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় পতন দেখল ভারতের শেয়ারবাজার। মুহূর্তের মধ্যে বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি রুপি বাজার থেকে উধাও হয়ে যায়।

তবে বিজেপির পীযূষ গয়াল দাবি করছেন, শেয়ারের দামের উত্থান-পতনে ভারতীয়রাই লাভ করেছেন। তিনি বলেন, এপ্রিল ও মে মাসে বাজারে উত্থানের সময় বিদেশী বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দেন, যেগুলো ভারতীয়রা কিনেন। একই ঘটনা ৪ জুন বাজার ধসের ক্ষেত্রেও ঘটেছে।

তিনি বলেন, ‘ফলে, বিদেশীরা বেশি দামে কিনে কম দামে বিক্রি করেছে। আর ভারতীয় বিনিয়োগকারীরা বেশি দামে বিক্রি করে কম দামে কিনেছে। তাই এক অর্থে, এই সময়েও ভারতীয় বিনিয়োগকারীরা মুনাফা করেছে। কারোরই ক্ষতি হয়নি।’

পীযূষ গয়ালের এই ব্যাখ্যাকে ‘রাবিশ’ আখ্যা দিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। গতকাল শুক্রবার তিনি বলেন, রাহুল গান্ধীর উত্থাপিত সুনির্দিষ্ট প্রশ্নের উত্তর দেননি গয়াল।

তবে জয়রাম রমেশের অভিযোগের কোনো জবাব দেয়নি বিজেপি।

তবে বুথফেরত জরিপ সবক্ষেত্রে যে ভুয়া প্রমাণিত হয়েছে, তা নয়। অন্ধ্র প্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপির শরিক অন্ধ্র প্রদেশের তেলেগু দেশম পার্টির বিষয়ে জরিপের ফল মিলেছে। এর ফলে বিজেপি ও তার জোট লাভবান হয়েছে।

আর জরিপের প্রভাবে শেয়ারবাজার থেকে বেশ লাভবান হয়েছেন তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডুর পরিবার। শুক্রবার পর্যন্ত পাঁচদিনে তাঁর প্রতিষ্ঠিত কোম্পানি হেরিটেজ ফুডের শেয়ারের দাম হু হু করে ৫৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর ফলে কোম্পানিটির প্রমোটরের দায়িত্বে থাকা চন্দ্রবাবুর স্ত্রী নারা ভুবনেশ্বরীর সম্পদের পরিমাণ ৫৭৯ কোটি রুপি বেড়ে গেছে।

মঙ্গলবার মিঃ মোদির দল সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর বাজার চার বছরের সর্বনিম্নে বিধ্বস্ত হয়। এএফপি

মঙ্গলবার মিঃ মোদির দল সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর বাজার চার বছরের সর্বনিম্নে বিধ্বস্ত হয়। এএফপি

হেরিটেজ কোম্পানির শেয়ারের মূল্য এমন অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছিল ভারতের নির্বাচনী ফলাফল প্রকাশ্যে আসার পর থেকেই। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ৩ জুন ভারতের নির্বাচনী ফলাফল ঘোষণার ৩ ঘণ্টা আগে হেরিটেজ ফুডের শেয়ারমূল্য ছিল ৪২৪ রুপি। কিন্তু গত পাঁচ দিনের ব্যবধানে আজ শুক্রবার পর্যন্ত ওই শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ৬৬১ রুপি ২৫ পয়সা।

লোকসভা নির্বাচনে অন্ধ্র প্রদেশের ১৭টি আসনে নির্বাচন করে ১৬টি আসনেই বিজয়ী হয়েছে চন্দ্রবাবুর দল তেলেগু দেশম পার্টি। শুধু তা-ই নয়, এই বিজয়ের মধ্য দিয়ে বিজেপির আসন্ন জোট সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার হতে যাচ্ছে দলটি। কারণ, ২৪০ আসন পাওয়া বিজেপির জন্য তেলেগু দেশম পার্টির আসন যোগ না হলে সরকার গঠন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।

শুধু লোকসভাই নয়, একদিনে অন্ধ্র প্রদেশের বিধানসভা নির্বাচনেরও ফল প্রকাশ হয়েছে। বিধানসভায়ও বাজিমাত করেছে তেলেগু দেশম পার্টি। রাজ্যের ১৭৫ আসনের মধ্যে ১৩৫ আসন জিতে নিয়ে এবার ক্ষমতায় আসতে যাচ্ছে দলটি। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শিগগিরই শপথ নেওয়ার কথা রয়েছে চন্দ্রবাবুর।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৯ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৮ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২১ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে