ট্রাম্পেরও পতন হবে হুঁশিয়ারি খামেনির

ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইতিহাসের অন্য স্বৈরশাসকদের মতো ট্রাম্পেরও পতন হবে।

শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে খামেনি বলেন, ফেরাউন, নমরুদ, রেজা শাহ ও মোহাম্মদ রেজা শাহ অহংকারের চূড়ায় থেকেও পতিত হয়েছে। ট্রাম্পেরও ব্যতিক্রম হবে না।

দেশে চলমান বিক্ষোভ প্রসঙ্গে খামেনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র কোনো অস্থিরতার মুখে পিছু হটবে না। তিনি বলেন, ইরান ইসলামি প্রজাতন্ত্র লক্ষ লক্ষ সম্মানিত মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। ধ্বংসাত্মক শক্তির কাছে আমরা কখনো মাথা নত করব না।’

বিক্ষোভকারীদের বিষয়ে খামেনি অভিযোগ করেন, তারা বিদেশি শক্তির, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতেই এসব কর্মকাণ্ডে লিপ্ত।

তিনি আরও বলেন, তারা ট্রাম্পকে খুশি করতে চায়। কিন্তু তিনি যদি দেশ চালাতে জানতেন, তাহলে আগে নিজের দেশই ঠিক করতেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতরের নানা সমস্যার কথাও উল্লেখ করেন তিনি।

গত জুন মাসে সংঘটিত হামলার প্রসঙ্গে খামেনি বলেন, ১২ দিনের যুদ্ধে এক হাজারের বেশি ইরানি নাগরিক শহীদ হয়েছেন।

আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট নিজেই বলেছেন, হামলার নির্দেশ তিনি দিয়েছিলেন। খামেনির ভাষায়, এটি প্রমাণ করে যে ‘ইরানিদের রক্তে তার হাত রঞ্জিত।’

বক্তব্যের শেষদিকে খামেনি বলেন, ‘প্রিয় তরুণরা, তোমরা প্রস্তুত থাকো এবং ঐক্য ধরে রাখো। ঐক্যবদ্ধ জাতি যেকোনো শত্রুকে পরাজিত করতে পারে।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রাষ্ট্রীয় অনুষ্ঠানে মন্ত্রীর মর্যাদা পাবেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বুধবার (২৪ জুন) তারিখে জারি করা ওই স্মারকে বলা হয়েছে, দীনেশ ত্রিবেদীকে ‘টেবিল অব প্রিসিডেন্সে’ (টিওপি) কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমতুল্য মর্যাদা দেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত কেবল তার ব্যক্তিগত ক্ষেত্রে প্রযোজ্য এবং এ জন্য বিদ্যমান টেবিল অব প্রিসিডেন্সে কোনো সংশোধন আনা হচ্ছে না।

১ দিন আগে

জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহত অন্তত ৩২, আহত ৭ শতাধিক

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

১ দিন আগে

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে কাঁপল ব্রাজিলও

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উত্তর উপকূলীয় অঞ্চলগুলো। এর মধ্যে রয়েছে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকোন রাজ্য। এসব এলাকায় ভূমিকম্প ও পরবর্তী কম্পনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে।

১ দিন আগে

ফ্রান্সে রেকর্ড তাপমাত্রায় উত্তাপ ছড়াচ্ছে ‘এসি’ বিতর্ক

দীর্ঘদিন ধরে পরিবেশগত কারণে এয়ারকনের ব্যবহার সীমিত রাখার নীতি অনুসরণ করে আসা দেশটি এখন বাস্তবতার মুখোমুখি। একদিকে রেকর্ড তাপমাত্রা, অন্যদিকে হাসপাতাল, স্কুল ও গণসেবার ওপর বাড়তে থাকা চাপ— এ পরিস্থিতি ফ্রান্সের রাজনীতি, পরিবেশনীতি ও জনস্বাস্থ্যের আলোচনাকে নতুন মোড় দিয়েছে।

১ দিন আগে