ট্রাম্প বললেন— জেলেনস্কি স্বৈরশাসক, ভোট ছাড়াই ক্ষমতায়

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে কয়েক দিন ধরেই চলছে বাগযুদ্ধ। এবার ট্রাম্প বললেন, জেলেনস্কি একজন স্বৈরশাসক, যিনি জনগণের ভোট ছাড়াই ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছেন।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যালে জেলেনস্কিকে আক্রমণ করে পোস্ট দিয়েছেন।

ট্রাম্প লিখেছেন, নির্বাচন ছাড়াই একজন স্বৈরশাসক হিসেবে ক্ষমতায় রয়েছেন জেলেনস্কি। তার উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া। তা না হলে দেশ তার হাতে থাকবে না।

ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপ এবং পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর রাশিয়া নিয়ে নানা তৎপরতার জের ধরে ট্রাম্প-জেলেনস্কির এই বাগযুদ্ধের শুরু। ট্রাম্পের এই বক্তব্যের আগে জেলেনস্কি বুধবার বলেছিলেন, ট্রাম্প রাশিয়ার থেকে পাওয়া 'ভুয়া তথ্যের বুদবুদে'র মধ্যে বসবাস করছেন।

তিন বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। সে লক্ষ্যেই তিনি সৌদি আরবে পাঠিয়েছেন মার্কো রুবিওকে। সেখানে একাধিক রুশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন রুবিও। এসব আলোচনার মধ্যে ইউক্রেনকে না রাখার কারণে জেলেনস্কি কঠোর সমালোচনা করছেন।

গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। পরে ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন, জেলেনস্কিই রাশিয়ার সাথে যুদ্ধ শুরু করেছেন। তিনি নির্বাচন ছাড়া ক্ষমতায় রয়েছেন। তিনি ইউক্রেনীয় জনগণের কাছে খুবই অজনপ্রিয়। তার জনপ্রিয়তার হার মাত্র ৪ শতাংশ।

পরদিন বুধবার (১৯ ফেব্রুয়ারি) ট্রাম্পের এসব বক্তব্যের পাল্টা জবাব দেন জেলেনস্কি। বলেন, ইউক্রেন পরিস্থিতি নিয়ে ট্রাম্প বারবার ভুল তথ্য দিচ্ছেন। এসব তথ্য আসছে মস্কো থেকে।

তার জনপ্রিয়তা নিয়ে জেলেনস্কি বলেন, ৪ শতাংশ জনপ্রিয়তার কথা বলা হচ্ছে। আমরা এই ভুল তথ্য দেখেছি। আমরা বুঝতে পারছি, এসব তথ্যের উৎস রাশিয়া। প্রেসিডেন্ট ট্রাম্প এই ভুল তথ্যের মধ্যে বাস করছেন। তার চারপাশে একটি ভুয়া তথ্যের বুদবুদ উঠছে।

পরে জবাবে ট্রাম্প বলেন, জেলেনস্কি সফল কৌতুক অভিনেতা। তার শুরু করা যুদ্ধে মার্কিন প্রশাসন ইউরোপের চেয়ে ২০০ বিলিয়ন ডলার বেশি ব্যয় করেছে। পশ্চিমারা তাদের খরচ করা অর্থ ফেরত পেলেও যুক্তরাষ্ট্র তা পাবে না।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

খালি চোখে সূর্যগ্রহণ দেখে বিপদে হাজারও ব্রিটিশ নাগরিক

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি যুক্তরাজ্যেও ওই দিন সূর্যগ্রহণ দেখা যায়।

১৭ ঘণ্টা আগে

মানসিক চাপে ৫ হাজার মার্কিন সেনা, ফিরে যাচ্ছে আব্রাহাম লিংকন

দীর্ঘ ২৬৬ দিন অভিযানে থাকার পর দেশে ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এর মধ্যে ২০০ দিনের বেশি সময় এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিল। দীর্ঘ ও ক্লান্তিকর এই অভিযানে রণতরিটিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনাসদস্যের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

১৭ ঘণ্টা আগে

তুরস্ক-সৌদি-পাকিস্তান যৌথ প্রতিরক্ষা জোটে ভিড়তে পারে মিসরও

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল জাজিরা অ্যারাবিকের 'আল মুকাবালা' অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। একই সঙ্গে আরও একাধিক দেশের এই জোটে যুক্ত হ

১ দিন আগে

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ১১, কড়া জবাবের হুঁশিয়ারি

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন একে চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের ‘স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিহত বেসামরিক নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।

১ দিন আগে