নিউ ইয়র্কের হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

ডেস্ক, রাজনীতি ডটকম

নিউ ইয়র্কের হাডসন নদীতে পর্যটকদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার সময় হেলিকপ্টারে স্পেনের একই পরিবারের পাঁচ সদস্য এবং একজন পাইলট ছিলেন।

অ্যাডামস বলেন, ‘পরিবারটির প্রতি আমার গভীর সমবেদনা, এ ঘটনায় আমাদের হৃদয় ভেঙে গেছে।’ নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেছেন, পরিবারকে অবহিত না করা পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হবে না। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।

ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, হেলিকপ্টারটি আকাশেই উল্টে গিয়ে হাডসন নদীতে পড়ে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, নিউ জার্সির উপকূল ধরে যাওয়ার জন্য জর্জ ওয়াশিংটন ব্রিজে বাঁক নেওয়ার পরপরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হেলিকপ্টারটি নিউ ইয়র্ক হেলিকপ্টার দ্বারা পরিচালিত হয়েছিল এবং স্থানীয় সময় দুপুর ২টা ৫৯ মিনিটে ম্যানহাটনের ডাউনটাউন স্কাইপোর্ট থেকে উড্ডয়ন করেছিল।

নিউ ইয়র্কের দমকল কমিশনার রবার্ট টাকার বলেন, দুর্ঘটনার প্রথম খবর আসে বিকেল ৩টা ১৭ মিনিটে এবং উদ্ধারকারী নৌকাগুলো তখনই ছুটে যায়। তিনি বলেন, ‘ফোনের কিছুক্ষণ পরেই যাত্রীরা পানিতে ডুবে যান।’

ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকারীরা পানিতে জীবিতদের খোঁজে তল্লাশি শুরু করেন। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয় এবং আরো দুইজনকে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বেল ২০৬ হেলিকপ্টাটির দুর্ঘটনার কারণ তদন্ত হবে জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ডের নেতৃত্বে। কোস্ট গার্ড জানিয়েছে, তদন্তে সহায়তা করার জন্য স্থানীয় সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে এবং ঘটনাস্থলে জরুরি সরঞ্জাম পাঠিয়েছে।

দুর্ঘটনাটি ঘটতে দেখেছেন এমন প্রত্যক্ষদর্শীরা বিবিসির মার্কিন সংবাদ অংশীদার সিবিএস নিউজকে বলেছেন, তারা হেলিকপ্টারের কিছু অংশ আকাশ থেকে পড়তে দেখেছেন। সূত্র : বিবিসি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানি ফুটবলাররা দেশের মর্যাদা রক্ষা করছেন: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশের ফুটবলার, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক আলোচক— সবাই মিলে ইরানি জনগণের সম্মান ও মর্যাদা রক্ষায় নিয়োজিত আছেন। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে ইরান নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ড্র করার পর তিনি এমন মন্তব্য করলেন।

১৯ ঘণ্টা আগে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকে ৬০ দিনের রোডম্যাপে সম্মতি

মধ্যস্থতাকারী দেশ কাতার এবং পাকিস্তানের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরান আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপে (কর্মপরিকল্পনা) সম্মত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই বিবৃতি অনুযায়ী, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে কাতারের

২১ ঘণ্টা আগে

তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

২১ ঘণ্টা আগে

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

১ দিন আগে