ডেস্ক, রাজনীতি ডটকম

ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংঘাতে নামলো হাভার্ড বিশ্ববিদ্যালয়। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০০ কোটি ডলারেরও বেশি অর্থায়ন বন্ধের জন্য মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সভাপতি অ্যালান গার্বার সোমবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানান।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘ট্রাম্প প্রশাসনের অবৈধ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর, গত সপ্তাহে ফেডারেল সরকার একের পর এক পদক্ষেপ নিয়েছে। তহবিল স্থগিত করাকে বেআইনি এবং সরকারের ক্ষমতার বাইরে হিসেবে অভিহিত করছি।’
জানা যায়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দায়ের করা মামলায় মার্কিন সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থার নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, বিচার, জ্বালানি বিভাগ এবং সাধারণ পরিষেবা প্রশাসন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক সপ্তাহেরও বেশি সময় লড়াই চলছে। বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে একটি ক্যাম্পাস বিক্ষোভের বিষয়ে সরকারের দাবি অমান্য করার পর হোয়াইট হাউস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২.২ বিলিয়ন ডলারের অনুদান আটকে দিয়েছে। এই নিয়ে শুরু হয়েছে সংঘাত।
সম্প্রতি, ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে তাদের নীতিতে পরিবর্তন আনতে নির্দেশ দিয়েছিল, বিশেষত ইহুদি-বিদ্বেষ মোকাবিলায়। কিন্তু হার্ভার্ড কর্তৃপক্ষ এসব নির্দেশ মেনে নিতে অস্বীকৃতি জানালে, হোয়াইট হাউস তহবিল বন্ধ করার পাশাপাশি কর-ছাড় সুবিধা বাতিলের হুমকি দেয়।

গত বছর চীনের ওপর একের পর এক উচ্চ শুল্ক ও প্রযুক্তি-নিষেধাজ্ঞা আরোপ করে বেইজিংকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন ট্রাম্প। কিন্তু তাতে চীনের আচরণ বদলানোর বদলে উলটো যুক্তরাষ্ট্রের ওপরই চাপ তৈরি হয়। বিশেষ করে ইলেকট্রনিকস, সামরিক সরঞ্জাম ও উচ্চপ্রযুক্তিতে ব্যবহৃত বিরল খনিজের সরবরাহে চীনের শক্তিশালী অবস্থান ওয়
৭ ঘণ্টা আগে
ভোট শেষে প্রকাশিত একাধিক এক্সিট পোলে উঠে এসেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া অন্য দলগুলোর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রাথমিক গণনাতেও দলটি ৫৭ শতাংশের বেশি ভোট পেয়ে শীর্ষে রয়েছে। ফলে ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম রুশ পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের আধিপত্য বজায় থাকারই আভাস
৭ ঘণ্টা আগে
রাশিয়ার জন্য এবারের নির্বাচন আরও তাৎপর্যপূর্ণ। কারণ এটি ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম জাতীয় সংসদ নির্বাচন। যুদ্ধবিরোধী একমাত্র নিবন্ধিত দল ইয়াবলোকোকে কার্যত এ নির্বাচনি লড়াই থেকে বাইরে রাখা হয়েছে। বিরোধী কয়েকজন নেতা কারাগারে বা নির্বাসনে রয়েছেন।
১৮ ঘণ্টা আগে
অধিবেশনে আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানও এতে অংশ নেবেন। এর জন্য সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা থেকে নিউইয়র্কের পথে রওয়ানা হওয়ার কথা রয়েছে তার।
১৮ ঘণ্টা আগে