মোদি-বাইডেন বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশসংক্রান্ত বিষয়াবলি নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর) ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে নিজের বাসভবনে নরেন্দ্র মোদিকে স্বাগত জানান জো বাইডেন।

পরে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি নরেন্দ্র মোদি ও বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশসংক্রান্ত বিষয়াবলি নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। গত মাসে বাইডেনের সঙ্গে ফোনালাপে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছিলেন মোদি।

এক্সে এক পোস্টে তিনি বলেছিলেন, বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু-বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

উইলমিংটনে শনিবার যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত—এই চার দেশের জোট কোয়াড–এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জো বাইডেন ও নরেন্দ্র মোদি ছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা অংশ নেন। কোয়াড নেতারা একটি অবাধ, উন্মুক্ত ও অংশগ্রহণমূলক ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কোয়াড সম্মেলনেও বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে বলে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন। নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেছিলেন, কোয়াড নেতাদের আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল কি না।

জবাবে তিনি বলেন, ‘আলোচনায় এই অঞ্চলের নানা বিষয় এসেছে। এসব বিষয় কোনো একটি পক্ষ বা অন্যান্য পক্ষের স্বার্থসংশ্লিষ্ট হতে পারে, কিন্তু এই অঞ্চলের বাইরেও এগুলোর গুরুত্ব আছে এবং এই পরিপ্রেক্ষিতে অনেক পরিস্থিতি আলোচনা এসেছে। বাংলাদেশ প্রসঙ্গও আলোচনা উঠে এসেছে এবং পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সমঝোতা ছাড়াই ফিরে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

দীর্ঘ আলোচনার নানা ত্রুটি তুলে ধরে ভ্যান্স বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তসহ আমেরিকার দেওয়া শর্তগুলো মেনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খারাপ খবর হলো, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।

৪ ঘণ্টা আগে

ইরানকে অস্ত্র দিলে রক্ষা পাবে না চীন, হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

সিএনএন-এর প্রতিবেদনে চীনের পক্ষ থেকে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তুতির খবর প্রকাশের পর ফ্লোরিডা যাত্রাকালে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এই সতর্কবার্তা দেন।

৬ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের শর্তে ইরানের অসম্মতি, হয়নি সমঝোতা

এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ‘আমরা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে—এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’

৭ ঘণ্টা আগে

ইসলামাবাদ টকস— প্রথম পর্বের বৈঠক শেষে লিখিত শর্ত বিনিময়

প্রথম দিনে ইসলামাবাদে দুপক্ষের মধ্যে আলোচনা চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে বলেন, ইরানের প্রতিনিধি দল জাতীয় স্বার্থ রক্ষায় ‘সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’ থাকবে। তিনি আশা প্রকাশ করেন, তারা ‘সাহসিকতার সঙ্গে’ আলোচনা করবে এবং ফল যাই হোক, সরকার জনগণের পাশে থাকবে

১৪ ঘণ্টা আগে