ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সম্ভবত এই প্রথম। হোয়াইট হাউসে আগামী ৪ বছর থাকবেন না নতুন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। জানা গেছে, ট্রাম্পের স্ত্রী এবার হোয়াইট হাউসে নাও ফিরতে পারেন। ট্রাম্পের সঙ্গে আসলেও, হোয়াইট হাউসে স্থায়ীভাবে থাকবেন না মেলানিয়া। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত?
প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওয়ার পর বুধবারই ওভাল অফিসে মুখোমুখি হন বিদায়ী ও হবু প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পকে ‘ওয়েলকাম ব্যাক’ বলেন জো বাইডেন। কিন্তু রীতি মেনে বিদায়ী ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে দেখা করতে যাননি মেলানিয়া ট্রাম্প। এরপরই জল্পনা গুঞ্জন শুরু হয়। যদিও তার অফিস থেকে জানানো হয় যে পূর্ববর্তী কিছু কাজের প্রতিশ্রুতি থাকার কারণেই এই মিটিংয়ে যোগ দিতে পারেননি মেলানিয়া।
মেলানিয়ার এই আচরণেই অনেকে মনে করছেন, দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফিরে নিজের নিয়ম চালাবেন ট্রাম্পের স্ত্রী। পুরনো ঐতিহ্য বা রীতি অনুসরণ করে আর চলবেন না এবার। সম্প্রতি একটি সাক্ষাৎকারেও তিনি নিজেও সেই ইঙ্গিতই দিয়েছেন।
এদিকে শোনা যাচ্ছে, এবার আর হোয়াইট হাউসে পাকাপাকিভাবে থাকবেন না ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অধিকাংশ সময়ই তিনি নিউইয়র্ক ও ফ্লোরিডার পাম বিচ, যেখানে ট্রাম্পের বিলাসবহুল রিসোর্ট রয়েছে, সেখানে থাকবেন। গতবার হোয়াইট হাউস থেকে ফেরার পর ফ্লোরিডাতেই সব বন্ধু-বান্ধব রয়েছে মেলানিয়ার। তাই তিনি তাদের কাছাকাছিই থাকতে চান। অন্যদিকে, নিউইয়র্ক ইউনিভার্সিটিতে পড়ছে ট্রাম্পের ছেলে ব্যারন (১৮)। তার দেখা-শোনার জন্য ট্রাম্প টাওয়ারেও অনেকটা সময় থাকেন মেলানিয়া। স্বামী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও পুরনো রুটিনই অনুসরণ করতে চান মেলানিয়া। তবে হোয়াইট হাউসে বড় কোনো অনুষ্ঠান হলে বা ট্রাম্পের সঙ্গে বিদেশ সফরে যাবেন ফার্স্ট লেডি।
সূত্র: এনডিটিভি

২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই আলোচনার উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছিল, যেখানে এর আগে যুক্তরাষ্ট্রের দূতরা উভয় পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা পরিচালনা করেছেন।
১০ ঘণ্টা আগে
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনও একই পদক্ষেপ নেবে বলে তারা আশা করছে। এতে আরো বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভ সেনাবাহিনী প্রধান ভ্যালেরি গেরাসিমভকে ওই সময় সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে যেকোনো ধরনের লঙ্ঘনের জবাব দিতে রুশ বাহিনী প্রস্তুত থাকবে।
১১ ঘণ্টা আগে
ছয় সপ্তাহের সংঘাতে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বড় অংশের লক্ষ্যই ছিল উপসাগরীয় দেশগুলো। এসব হামলার বেশির ভাগই প্রতিহত করা গেছে বলে দাবি করা হচ্ছে । তবে এরপরও তারা বুঝতে পারছে, এককভাবে প্রতিরক্ষাব্যবস্থার ওপর নির্ভর করা যথেষ্ট নয়।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নজরদারি ড্রোন ‘এমকিউ-৪সি ট্রাইটন’ হরমুজ প্রণালির আকাশসীমায় নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগেই ড্রোনটি উড়ন্ত অবস্থায় জরুরি সতর্কবার্তা পাঠিয়েছিল। এটি বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে— এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
১২ ঘণ্টা আগে