হংকংয়ে একাধিক ভবনে আগুন, বহু হতাহতের শঙ্কা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১৯: ৪০
হংকংয়ের তাই পো ডিস্ট্রিক্টের ওয়াং ফুক কোর্ট আবাসিক এলাকায় বুধবার একাধিক ভবনে আগুন লাগে। ছবি: সংগৃহীত

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট নামের বৃহৎ আবাসিক এলাকায় একাধিক টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর এতে বহু হতাহতের আশঙ্কা তৈরি হয়েছে। দমকল ও জরুরি সেবা বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্ট এলাকায় আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় ভবনগুলোর ভেতরে অনেকেই আটকা পড়ে যান। পুলিশের তথ্য অনুযায়ী, অন্তত দুইজন গুরুতর দগ্ধ হয়েছেন, পাশাপাশি আগুন নেভানোর সময় দমকল বাহিনীর কয়েকজনও আহত হয়েছেন।

চায়না ডেইলির প্রতিবেদন অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত মোট সাতজন আহত ব্যক্তিকে অ্যালিস হো মিউ লিং নেদারসোল হাসপাতাল এবং প্রিন্স অফ ওয়েলস হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা উদ্বেগজনক, একজন স্থিতিশীল এবং বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস আশপাশের বাসিন্দাদের ঘরে অবস্থান করতে, দরজা–জানালা বন্ধ রাখতে এবং আতঙ্কিত না হয়ে নিরাপদে থাকতে আহ্বান জানিয়েছে। পাশাপাশি আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় জনসাধারণকে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ওয়াং ফুক কোর্টে মোট আটটি আবাসিক ব্লক রয়েছে, যেখানে প্রায় ২,০০০ আবাসিক ইউনিট। আগুন লাগা ভবনগুলোর বাইরের দিকে বাঁশের ভারা থাকা অবস্থায় আগুন দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের সংখ্যা নিশ্চিত করা যাচ্ছে না, তবে কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

দুবাই বন্দরে কুয়েতের জাহাজে ইরানের হামলা, সাগরে তেল ছড়ানোর আশঙ্কা

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরের বহির্নোঙরে কুয়েতের একটি তেলবোঝাই জাহাজে গতকাল সোমবার (৩০ মার্চ) ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলায় জাহাজটিতে আগুন লেগে এর মূল কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

১৮ ঘণ্টা আগে

নিউইয়র্কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি তরুণীর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রাস্তা পারাপারের সময় একটি ময়লার ট্রাকের ধাক্কায় বাংলাদেশি এক তরুণী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২০ মার্চ) রাত ১২টার দিকে জ্যাকসন হাইটসের কাছে উডসাইড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম নিশাত জান্নাত। তার বয়স ১৯ বছর।

১৮ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র কীভাবে ইরানের খারগ দ্বীপ দখল করার চেষ্টা করতে পারে?

এই দ্বীপটি উপকূল থেকে কিছুটা দূরে এমন এক গভীর জলসীমায় অবস্থিত, যেখানে ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) নামক বিশাল তেলের ট্যাঙ্কারগুলো সহজেই ভিড়তে পারে।

১৯ ঘণ্টা আগে

যুদ্ধ কবে শেষ, নির্দিষ্ট সময়সীমা দিতে নারাজ নেতানিয়াহু

ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। তবে সতর্ক করে দিয়ে তিনি বলেন, যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্র এমন সব স্থাপনায় হামলা চালাবে, যেগুলো এখনো ইচ্ছাকৃতভাবে স্পর্শ করা হয়নি।

২০ ঘণ্টা আগে