কমালা হ্যারিসের স্বাস্থ্য ‘খুব ভালো : চিকিৎসক

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১০: ১৫
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিস। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের স্বাস্থ্য পরীক্ষার ফল ‌‘খুব ভালো’ এসেছে এবং প্রেসিডেন্ট হিসেবে দেশের সেবা করার জন্য প্রয়োজনীয় ‘শারীরিক ও মানসিক দৃঢ়তা’ আছে তার। গত শনিবার প্রকাশ পাওয়া এক চিঠিতে এভাবেই কমালার স্বাস্থ্য তথ্যের বর্ণনা দিয়েছেন তার ডাক্তার।

ড. জোশুয়া সিমন্স যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কর্নেল এবং ভাইস প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক। তিনি চিঠিতে লেখেন, ৫৯ বছর বয়সী কমালা একটি স্বাস্থ্যকর, সক্রিয় জীবন যাপন করেন এবং এপ্রিলে তার সর্বশেষ শারীরিক পরীক্ষার ফল একই রকম।

দুই পাতার চিঠিতে তিনি বলেন, ‘প্রধান নির্বাহী, রাষ্ট্র প্রধান ও সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে সাফল্যের সঙ্গে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় শারীরিক ও মানসিক সক্ষমতা তার (কমালার) আছে।’

হ্যারিসের প্রচারণা দল আশা করছে, এই তথ্য ব্যবহার করে তারা রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যবধান সৃষ্টি করতে পারবে, কেননা তিনি (ট্রাম্প) গত কয়েক বছরে তার স্বাস্থ্য নিয়ে শুধু সীমিত আকারে তথ্য প্রকাশ করেছেন। তিনি কী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার মতো স্বাস্থ্যের অধিকারী কী না, এমন প্রশ্ন উঠেছে। বিষয়বস্তুর সংবেদনশীলতার বিচারে নাম না প্রকাশের শর্তে এ কথা জানান প্রচারণা দলের এক সহযোগী।

ট্রাম্প সাম্প্রতিক সময়ে তার স্বাস্থ্যের ব্যাপারে খুবই কম তথ্য প্রকাশ করেছেন। এমন কী, জুলাই মাসে তাকে হত্যা প্রচেষ্টার সময় কান ঘেঁষে বুলেট চলে যাওয়ার পরও তেমন কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।

এমন সময় কমালার কার্যালয় থেকে মেডিকেল রিপোর্ট প্রকাশ করা হয়েছে যখন তার প্রচারণা দল ট্রাম্পের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক কয়েকটি গণমাধ্যম প্রতিবেদনে প্রশ্ন তোলার বিষয়টিকে সামনে এনেছে। ট্রাম্পের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি ও আগের ইতিহাস নিয়ে তথ্য প্রকাশে ব্যর্থতার বিষয়টিও উল্লেখিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

যখন ৮১ বছর বয়সী জো বাইডেন পুনর্নিবাচনের জন্য লড়ছিলেন, তখন খুবই উৎসাহ-উদ্দীপনা নিয়ে তার সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। কিন্তু বাইডেনের বদলে কমালা নির্বাচনী টিকিট পাওয়ার পর থেকে ট্রাম্পের স্বাস্থ্যই মানুষের মনোযোগ কেড়েছে।

গত নভেম্বরে ট্রাম্প বাইডেনের জন্মদিন উপলক্ষে তার চিকিৎসকের কাছ থেকে পাওয়া একটি চিঠি প্রকাশ করেন, যেখানে বলা হয় সাবেক প্রেসিডেন্টের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ‘খুব ভালো’।

ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্যমে প্রকাশিত সে চিঠিতে তার দাবি সমর্থন করতে পারে এমন কোনো তথ্য ছিল না, যেমন ওজন, রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা। এমন কী, কোনো পরীক্ষারও ফলও এর সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়নি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রস্তুতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭

শনিবার (১১ এপ্রিল) ভোরে মধ্য ও দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭ ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

৭ ঘণ্টা আগে

ইরানের শর্তে ইঙ্গিত— জটিল হতে যাচ্ছে আলোচনা

পল অ্যাডামস বলছেন, গত এক বছরে আলোচনার চালাকালে দুবার হামলার শিকার হওয়ার কারণে ইরান এখন নিশ্চয়তা চায়, যেন ভবিষ্যতে আবার এমন হামলা না হয়। তবে বাস্তবতা হলো— কেউই খুব একটা বিশ্বাস করে না যে এসব বড় বড় সমস্যার সমাধান ইসলামাবাদে বসে হয়ে যাবে।

৯ ঘণ্টা আগে

শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছেন জে ডি ভ্যান্স: হোয়াইট হাউজ

মার্কিন প্রতিনিধিদলের হয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে মূল বৈঠকে বসার আগে জে ডি ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এ দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিলেন। বৈঠকে ভ্যান্সের সঙ্গে আরও ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

১০ ঘণ্টা আগে

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল

বৈঠকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও উপস্থিত ছিলেন। তবে বৈঠকের বিস্তারিত সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

১০ ঘণ্টা আগে