ডেস্ক, রাজনীতি ডটকম

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের বিষয়ে দৃঢ় চিন্তাভাবনা করছেন। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ তথ্য জানান।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘রাশিয়া এ মুহূর্তে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ওপর পুরোপুরি বোমাবর্ষণ চালাচ্ছে—এই বাস্তবতার ভিত্তিতে আমি রাশিয়ার ওপর ব্যাপক মাত্রায় ব্যাংকিং নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের দৃঢ় চিন্তা-ভাবনা করছি, যতক্ষণ না একটি যুদ্ধবিরতি বা শান্তি পৌঁছাতে একটি চূড়ান্ত চুক্তি না হচ্ছে।’
রাশিয়া ও ইউক্রেনকে উদ্দেশ করে তিনি আরও লেখেন, ‘বেশি দেরি হয়ে যাওয়ার আগেই আলোচনার টেবিলে আসুন। ধন্যবাদ!!’
ইউক্রেনজুড়ে বৃহস্পতিবার রাতভর রাশিয়া ব্যাপক হামলা চালায়, যার মূল লক্ষ্য ছিল জ্বালানি অবকাঠামো ও গ্যাস উৎপাদন কেন্দ্র। হামলায় শিশুসহ অন্তত ১৮ জন আহত হয়। রাশিয়া প্রায় ৭০টি ক্ষেপণাস্ত্র ও ২০০ ড্রোন হামলা চালায় এসব অবকাঠামোর ওপর।
তিন বছর আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি অস্ট্রেলিয়া, কানাডা ও জাপানও রাশিয়ার বিরুদ্ধে ২১ হাজারের বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প অনেকটাই রাশিয়া ঘেঁষা নীতি অনুসরণ করেছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনি প্রথমেই ইউরোপ এবং ইউক্রেনকে পাশ কাটিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করেছেন এবং হোয়াইট হাউজে বৈঠকের সময় তার সঙ্গে বাদানুবাদেও জড়িয়েছেন। এর জেরে মার্কিন সহায়তাও স্থগিত করেন তিনি।
এদিকে, ট্রাম্পের এমন কার্যকলাপে ক্ষুব্ধ ইউরোপীয় নেতারা একত্রিত হয়ে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছেন। ইউক্রেন শুক্রবার প্রথমবারের মতো রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের তৈরি জঙ্গি বিমান ব্যবহার করেছে। এমন পরিস্থিতিতেই ট্রাম্প এবার রাশিয়ার ওপর ব্যাপকমাত্রায় নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিলেন।

দীর্ঘ ২৬৬ দিন অভিযানে থাকার পর দেশে ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এর মধ্যে ২০০ দিনের বেশি সময় এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিল। দীর্ঘ ও ক্লান্তিকর এই অভিযানে রণতরিটিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনাসদস্যের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
১৪ ঘণ্টা আগে
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল জাজিরা অ্যারাবিকের 'আল মুকাবালা' অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। একই সঙ্গে আরও একাধিক দেশের এই জোটে যুক্ত হ
২০ ঘণ্টা আগে
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন একে চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের ‘স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিহত বেসামরিক নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।
১ দিন আগে
এই দুই স্থানে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত করার পর উদ্ধারকারীরা জানতে পারেন, জেইতুন এলাকার ‘আল-মাঘরিবি’ পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে আছে। খবর পেয়েই সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে সিভিল ডিফেন্সের দল।
১ দিন আগে