ডেস্ক, রাজনীতি ডটকম

দুঃসবাদ পেল যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড আবেদনকারীরা। দেশটির থিংকট্যাংক সংস্থা দ্য ক্যাটো ইনস্টিটিউট সম্প্রতি একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। চলতি বছর মাত্র ৩ শতাংশ আবেদনকারীকে গ্রিন কার্ড (আবাসন) দেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের অভিবাসীদের জন্য গ্রিন কার্ড অপরিহার্য একটি নথি। স্থায়ীভাবে বসবাস এবং যে কোনো প্রতিষ্ঠানের বৈধ কর্মী হওয়ার জন্য গ্রিন কার্ড অপরিহার্য। অতীতে এক গ্রিন কার্ডেই উভয় চাহিদা পূরণ হতো, তবে এখন বসবাস ও কর্মসংস্থানের জন্য আলাদা কার্ডের প্রয়োজন পড়ে।
ক্যাটো ইনস্টিটিউট জানিয়েছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ৩ কোটি ৪৭ লাখ গ্রিন কার্ডের জন্য আবেদন পড়েছে। আর কর্মসংস্থানের জন্য ১৮ লাখ আবেদন পড়েছে। এই সংখ্যক আবেদনের মধ্যে এবার বৈধ আবাসনের জন্য ৩ শতাংশ এবং কর্মসংস্থানের জন্য ৮ শতাংশ আবেদনকারীর আবেদন মঞ্জুর করে গ্রিনকার্ড প্রদান করবে যুক্তরাষ্ট্র।
চলতি বছর ১ লাখ ৪০ হাজার অভিবাসীকে গ্রিন কার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে দেশটির অভিবাসী ও অভিবাসন মন্ত্রণালয়।
উল্লেখ্য, ১৯৯০ সালের পর থেকে গ্রিন কার্ড ইস্যুর হার সীমিত রাখার নীতি মেনে চলছে যুক্তরাষ্ট্র। ক্যাটো ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, চলতি বছর আবাসন এবং কর্মসংস্থান বাবদ মোট ১ লাখ ৪০ হাজার অভিবাসীকে গ্রিন কার্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন অভিবাসী ও অভিবাসন মন্ত্রণালয়। আবেদনপত্রের জট কাটানোর জন্য নিজেদের শ্বেতপত্রে আবাসন-কর্মসংস্থানের পাশাপাশি আরও কয়েকটি ক্যাটাগরি সংযোজনের প্রস্তাব দিয়েছে ক্যাটো ইনস্টিটিউট।
সেই সঙ্গে প্রতি বছর অন্তত ৩৫ লাখ মানুষকে কোনো না কোনো ক্যাটাগরির অন্তত একটি গ্রিনকার্ড প্রদানের সুপারিশও করেছে সংস্থাটি।

এর আগে চলতি মাসের শুরুতে প্রতিনিধি পরিষদেও (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) একই ধরনের প্রস্তাব অল্প ব্যবধানে পাস হয়েছিল। ফলে প্রথমবারের মতো কংগ্রেসের উভয় কক্ষই একজন প্রেসিডেন্টকে যুদ্ধক্ষেত্র থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব অনুমোদন করল।
৬ ঘণ্টা আগে
কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরালিধর এক বিবৃতিতে বলেন, তদন্তে পাওয়া প্রমাণ স্পষ্টভাবে দেখায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হত্যা করেছে।
৭ ঘণ্টা আগে
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কোনো বৈঠক হয়নি। পাশাপাশি জাতিসংঘের এই পারমাণবিক তদারকি সংস্থাকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।
১৮ ঘণ্টা আগে