কমলাকে হারানো বাইডেনের চেয়ে সহজ হবে : ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
পেনসিলভানিয়ায় গতকাল শনিবার নির্বাচনী সমাবেশে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প | ছবি—সংগৃহীত

প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে হারানো সহজ হবে বলে বিশ্বাস রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। গতকাল শনিবার পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেন।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের ফলাফলে যেসব অঙ্গরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, পেনসিলভানিয়া তার একটি।

আজ রোববার পশ্চিম পেনসিলভানিয়ায় বাসে ভ্রমণ করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা, শুরু হবে পিটসবার্গ থেকে। আগামীকাল সোমবার শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন শুরু হবে। সম্মেলন চলাকালে কমলাকে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

শনিবার ট্রাম্প বলেন, ‘আমার বিশ্বাস, তাঁকে (কমলা) হারানো তাঁর (বাইডেন) চেয়ে সহজ হবে।’

কমলাকে তিনি ‘মৌলবাদী’ ও ‘পাগল’ বলেছেন। কমলার নানা নীতির কথা উল্লেখ করে ট্রাম্প তাঁকে চরম বাম হিসেবে দেখানোর চেষ্টা করেছেন।

কমলা এর আগে স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর ‘ফ্রাকিং’ নিষিদ্ধ করার ডাক দিয়েছিলেন।

ভূগর্ভস্থ তেল ও গ্যাস উত্তোলনের একটি পদ্ধতি হচ্ছে ‘ফ্রাকিং’। পেনসিলভানিয়ায় ‘ফ্রাকিং’ একটি গুরুত্বপূর্ণ শিল্প।

আগে ‘ফ্রাকিং’ নিষিদ্ধ করার আহ্বান জানালেও এখন কমলার নির্বাচনী শিবির থেকে তিনি ওই নিষেধাজ্ঞা সমর্থন করবেন না বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

সমাবেশে ট্রাম্প কমলাকে ব্যক্তিগতভাবেও আক্রমণ করেন। অনেক রাজনৈতিক বিশ্লেষক অবশ্য বলছেন, এতে ট্রাম্পেরই ক্ষতি হবে; বিশেষ করে মধ্যপন্থী ভোটারদের কাছে ট্রাম্প বিরক্তির কারণ হতে পারেন।

কমলা সম্পর্কে ট্রাম্প আরও বলেন, ‘আপনারা কি তাঁর হাসি শুনেছেন? এটা পাগলের হাসি!’

টাইম ম্যাগাজিনের সর্বশেষ প্রচ্ছদে কমলার ছবি ছাপা হয়। সেটা নিয়েও বিদ্রূপ করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি দেখতে তাঁর চেয়ে অনেক ভালো।’

এদিন নিজের আগের কয়েকটি বক্তব্যও পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। যেমন বলেছেন, ২০২০ সালে প্রতারণার মাধ্যমে তাঁকে হারানো হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর ওপর যে ঝুঁকি তৈরি হওয়ার কথা বলা হচ্ছে, তা ভুয়া।

বাইডেন পেনসিলভানিয়ায় বড় হয়েছেন। ২০২০ সালের নির্বাচনে ওই তিন অঙ্গরাজ্য ফেরত আনেন।

পেনসিলভানিয়ায় ১৯টি ইলেকটোরাল ভোট রয়েছে। প্রেসিডেন্ট হতে হলে অন্তত ২৭০ ইলেকটোরাল ভোট পেতে হবে। মিশিগানে ১৫ ও উইসকনসিনে ১০ ইলেকটোরাল ভোট রয়েছে।

এবারের নির্বাচনে পেনসিলভানিয়া বড় পুরস্কার হতে পারে এবং সম্ভবত এই অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

২০১৬ সালে পেনসিলভানিয়ায় মাত্র ৪৪ হাজার ভোটের ব্যবধানে জেতেন ট্রাম্প। জয়-পরাজয়ের পয়েন্ট ব্যবধান ১ শতাংশেরও কম। পরের বছর বাইডেন ৮০ হাজারের সামান্য বেশি ভোটের ব্যবধানে ট্রাম্পকে পরাজিত করেন, পয়েন্ট ব্যবধান ১ দশমিক ২ শতাংশ।

ট্রাম্প ও কমলা উভয়ের নির্বাচনী শিবির থেকেই পেনসিলভানিয়াকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

১৪ ঘণ্টা আগে

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

১৭ ঘণ্টা আগে

ব্রেক্সিটের এক দশক: ইউরোপ নিয়ে সম্পর্কের জটিলতায় যুক্তরাজ্য

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।

১৭ ঘণ্টা আগে