ফোন করে ট্রাম্পকে অভিনন্দন জানালেন কমলা হ্যারিস

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১০: ০৪

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন আরেক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। এরমাধ্যমে ট্রাম্পের কাছে নিজের পরাজয় মেনে নিয়েছে ডেমোক্র্যাটিক পার্টির কমলা।

তার নির্বাচনী ক্যাম্পেইনের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পকে কমলা শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। এছাড়া তাকে সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার অনুরোধ করেছেন কমালা হ্যারিস।

বুধবার (৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেনে কমালা। সেখানে আনুষ্ঠানিকভাবে নিজের পরাজয়ের ঘোষণা দেবেন তিনি।

প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন?

নির্বাচন হয়েছে গতকাল মঙ্গলবার। তবে ট্রাম্প কাল-পরশু, এক সপ্তাহ বা এক মাস পরও ক্ষমতা গ্রহণ করবেন না। প্রেসিডেন্টের দায়িত্ব পেতে তাকে অপেক্ষা করতে হবে ২০২৫ সালের ২০ জানুয়ারি পর্যন্ত।

ওইদিন আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এছাড়া ওইদিনই প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজে ওঠবেন। অপরদিকে হোয়াইজ হাউজ ছেড়ে চলে যাবেন জো বাইডেন।

শপথ গ্রহণের আগে ইলেক্টোরাল কলেজের প্রক্রিয়াটি শুরু হবে। জনসংখ্যার ভিত্তিতে রাখা ইলেক্টোরাল কলেজের মাধ্যমেই মুলত প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকেন। যে প্রার্থী যে রাজ্যে সর্বোচ্চ ভোট পান তিনি ওই রাজ্যের সবগুলো ইলেক্টোরাল ভোট পেয়ে থাকেন। আগামী ১৭ ডিসেম্বর বৈঠকের মাধ্যমে ইলেক্টোরাল কলেজ ভোটের বিষয়টি চূড়ান্ত করা হবে।

এরপর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার নতুন সদস্যরা ২০২৫ সালের ৬ জানুয়ারি বৈঠকে বসবেন। সেখানে আনুষ্ঠানিকভাবে ইলেক্টোরাল কলেজ ভোট গণনা ও নতুন প্রেসিডেন্টের নাম চূড়ান্ত করা হবে। সূত্র: বিবিসি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

৮ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

৯ ঘণ্টা আগে

ব্রেক্সিটের এক দশক: ইউরোপ নিয়ে সম্পর্কের জটিলতায় যুক্তরাজ্য

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।

৯ ঘণ্টা আগে

ইরানকে ডলারে তেল বিক্রির অনুমতি, পরমাণু পরিদর্শক পাঠাতে চায় যুক্তরাষ্ট্র

সুইজারল্যান্ডে আলোচনার পর জেডি ভ্যান্স জানিয়েছিলেন যে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে আলোচনা "আজ থেকেই শুরু হতে পারে"।

১০ ঘণ্টা আগে