বাসস

মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, ইউক্রেন নেতা ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সাথে তার দেশের যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করার ব্যাপারে আগ্রহী। প্যারিসে উভয় নেতার এক বৈঠকের পর তিনি এ কথা বলেন।
প্যারিস থেকে এএফপি জানায়, ইউক্রেনে প্রায় তিন বছরব্যাপী মস্কোর চলমান সামরিক অভিযান এবং জানুয়ারিতে ট্রাম্পের দায়িত্ব গ্রহনের প্রাক্কালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শনিবার এলিসি প্রাসাদে জেলেনস্কি ও ট্রাম্পের সাথে এক ত্রিমুখী আলোচনার আয়োজন করেন।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘জেলেনস্কি ও ইউক্রেন একটি চুক্তি করতে ও উন্মাদনা বন্ধে করতে আাগ্রহী।’ তিনি বলেন, ‘এখানে অকারণে অনেক জীবন নষ্ট হচ্ছে, অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে এবং যদি এটি চলতে থাকে, তবে আরও বড় এবং আরও খারাপ কিছুতে পরিণত হতে পারে। সুতরাং অবিলম্বে যুদ্ধবিরতি হওয়া এবং আলোচনা শুরু করা উচিত।’
নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর জেলেনস্কির সাথে এটি ছিল তার প্রথম মুখোমুখি বৈঠক।

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।
৬ ঘণ্টা আগে
সুইজারল্যান্ডে আলোচনার পর জেডি ভ্যান্স জানিয়েছিলেন যে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে আলোচনা "আজ থেকেই শুরু হতে পারে"।
৭ ঘণ্টা আগে
ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোতে একদিনে ৮৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এর জেরে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়। অন্যদিকে রাশিয়ার পালটা হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক
৮ ঘণ্টা আগে
গালফ নিউজের খবরে বলা হয়েছে, রোববার (২১ জুন) শেষ রাতের দিকে রাস লাফানের বারজানের একটি অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ কেন্দ্রে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
২০ ঘণ্টা আগে