ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে সম্প্রতি হামলা হয়েছে। বিক্ষোভকারীরা সহকারী হাইকমিশনে ভাঙচুর চালায় এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছিল ঢাকা ও নয়াদিল্লি। এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়েও উঠে এসেছে প্রসঙ্গটি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিক বলেন, ভারতের পররাষ্ট্র সচিব সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। তিনি এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী উভয়েই দেশটির অভ্যন্তরে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনে সহিংস হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই ঘটনা এবং বাংলাদেশের দিকে ক্রমবর্ধমান আক্রমণাত্মক বক্তৃতা সম্পর্কে আপনার কি কোনো মন্তব্য আছে?
জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা চাই সব পক্ষ নিজেদের মধ্যকার মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক।
এছাড়া সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড লু দক্ষিণ এশিয়া সফরে গেলেও বাংলাদেশ ও পাকিস্তানে না যাওয়ার কারণ জানতে চাওয়া হয়েছিল মুখপাত্রের কাছে। জবাবে এই দুই দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো পরিবর্তন হয়নি জানিয়ে মিলার বলেন, ঢাকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে অগ্রাধিকার দেয় মার্কিন প্রশাসন।
তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। এটি আমাদের প্রশাসনের জন্য একটি অগ্রাধিকারের বিষয়।

ইসরায়েলের হামলায় এক দিনে ফিলিস্তিনের গাজা ও লেবাননে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল বুধবার (৮ এপ্রিল) গাজা ও লেবাননে প্রাণঘাতী হামলা চালায় ইসরায়েল, এতে সাংবাদিক মোহাম্মদ সামির ওয়াশাহ, ঘাদা দাইয়েখ এবং সুজান খলিল নিহত হন।
২১ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়েছে, আগামী শনিবার ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১ দিন আগে
সমুদ্রতলে সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে নতুন ও বিকল্প নৌরুট ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল সম্পূর্ণভাবে আল-আকসা মসজিদে প্রবেশ বন্ধ করে দেয় এবং শুধু মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফ-এর কর্মকর্তাদের নামাজ পড়ার অনুমতি দেয়। আর ফিলিস্তিনিদের শহরের ছোট ছোট মসজিদে নামাজ পড়তে বাধ্য করা হয়।
১ দিন আগে