ডেস্ক, রাজনীতি ডটকম

তিন রাজ্যে রিপাবলিকান দলের প্রার্থী নির্বাচনে বড় জয় পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, মিসৌরি এবং আইডাহো রাজ্যে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে বড় ব্যবধানে হারিয়েছেন এবং আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে লড়াই করার পথে আরেক ধাপ এগিয়ে গেছেন। খবর রয়টার্সের।
এখন পর্যন্ত মোট আটটি রাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প, যা তাকে রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার ক্ষেত্রে অনেকদূর এগিয়ে দিয়েছে। আর হ্যালির হাত থেকে রিপাবলিকান দলের প্রার্থিতা পাওয়া সুযোগ দ্রুত ফসকে যাচ্ছে। মঙ্গলবার (৫ মার্চ) হ্যালির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওইদিন ১৫টি রাজ্য এবং একটি অঞ্চল রিপাবলিকান প্রার্থী বাছাই করার জন্য ভোটাভুটিতে যাবে।
ট্রাম্প সবচেয়ে বেশি ভোট পেয়েছেন মিশিগান রাজ্যে। এখানের ১৩টি জেলার সবকটিতেই ট্রাম্প হ্যালিকে হারিয়েছেন। ৯৮ শতাংশ সমর্থন নিয়ে ট্রাম্প মোট ১ হাজার ৫৭৫টি ভোট পেয়েছেন, যেখানে হ্যালি পেয়েছেন মাত্র ৩৬টি।
পশ্চিম মিশিগানের গ্রান্ড রাপিডস শহরে অনুষ্ঠিত এই নির্বাচনে রিপাবলিকান দলের ১ হাজার ৬০০ প্রার্থী অংশগ্রহণ করেন। এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া রিপাবলিকান দলের জাতীয় প্রার্থিতা কনভেনশনের জন্য ডোনাল্ড ট্রাম্পকে প্রার্থী হিসেবে বাছাই করা হলো।
এবারের নির্বাচনে মিশিগান রাজ্যের রিপাবলিকানরা প্রাইমারি ও ককাস উভয়ের সম্মিলনে একটি হাইব্রিড নির্বাচন ব্যবস্থা ব্যবহার করেছেন। গত মঙ্গলবার ও শনিবার অনুষ্ঠিত প্রাইমারিতেও ট্রাম্প ৫১ জন ডেলিগেটকে নিশ্চিত করার মাধ্যমে বিপুলভাবে জয়ী হয়েছেন।

এরদোয়ান দাবি করেন, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলের হামলায় ১২ লাখ লেবানিজ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এর পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও কঠোর ভাষা ব্যবহার করে বলেন, তুরস্ক প্রয়োজন হলে সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে।
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়া বা নতুন চুক্তিতে আসার জন্য মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিধ্বংসী হামলার হুমকিও দিয়েছেন তিনি। তবে তেহরান এখন পর্যন্ত কোনো নমনীয়তার ইঙ্গিত দেয়নি।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে সমালোচনা করায় খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিওকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোপকে ‘অপরাধীদের প্রতি দুর্বল’ অভিহিত করে ট্রাম্প বলেছেন, ‘পররাষ্ট্রনীতি নিয়ে তার জানাবোঝা ভয়াবহ’।
৯ ঘণ্টা আগে
বারাক ওবামা প্রশাসনে সিআইএ প্রধানের দায়িত্ব পালন করা ব্রেনান এক সাক্ষাৎকারে বলেন, অযোগ্যতা ও ঝুঁকিপূর্ণ আচরণের কারণে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত। তিনি দাবি করেন, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী এমন পরিস্থিতি বিবেচনায় রেখেই তৈরি করা হয়েছে।
৯ ঘণ্টা আগে