জয়ী হলে যেসব অর্থনৈতিক সুবিধা দেবেন হ্যারিস

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রার্থী হয়েছেন কমলা হ্যারিস। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই দিচ্ছেন নতুন নতুন প্রতিশ্রুতি। এবার অর্থনৈতিক কিছু সুবিধা দেওয়ার কথা জানালেন।

হ্যারিস একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। যেখানে তিনি বেশিরভাগ আমেরিকানদের জন্য কর কমানো, দোকানদারদের দ্বারা মূল্য বৃদ্ধি নিষিদ্ধ ও আরও সাশ্রয়ী মূল্যের আবাসন তৈরির কথা বলেছেন।

ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী হিসেবে হ্যারিস প্রথমবার অর্থনীতিকেন্দ্রিক বক্তৃতায়, শিশুসহ পরিবারের জন্য ছয় হাজার ডলারের একটি নতুন চাইল্ড ট্যাক্স ক্রেডিট প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। শিশু আছেন এমন পরিবারের জন্য ট্যাক্স কামনোর পাশাপাশি ওষুধের দাম কমানোরও ঘোষণা দিয়েছেন তিনি।

বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনকরা হ্যারিস চার বছরের মধ্যে ৩০ লাখ নতুন আবাসন ইউনিট নির্মাণ ও প্রথমবারের ক্রেতাদের জন্য বাড়ি তৈরিকারীদের জন্য একটি ট্যাক্স প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

হ্যারিস উত্তর ক্যারোলিনায় একটি সমাবেশে সমর্থকদের বলেছেন, মার্কিন অর্থনীতি শক্তিশালী রয়েছে কিন্তু দাম এখনো অনেক বেশি। প্রেসিডেন্ট হিসেবে তিনি মধ্যবিত্তের দিকে নজর দেবেন বলেও উল্লেখ করেছেন।

তিনি বলেন, সবাইকে নিয়ে আমরা একটি ইতিবাচক অর্থনীতি গড়ে তুলবো। মধ্যবিত্তকে গড়ে তোলা আমার অন্যতম লক্ষ্য থাকবে কারণ তারা যখন ভালো থাকে তখন মার্কিন অর্থনীতিও শক্তিশালী থাকে।

হ্যারিস আগামী সপ্তাহগুলোতে তার অর্থনৈতিক পরিকল্পনার ব্যাপারে আরও বিস্তারিত প্রকাশ করবেন। মূলত এক্ষেত্রে তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পার্থক্য তৈরি করতে চান।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল

পারমাণবিক ইস্যুটিও সমাধানযোগ্য; যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের আগে ওমানের মধ্যস্থতায় আলোচনা সন্তোষজনকভাবে এগোচ্ছিল। যুক্তরাষ্ট্র যদি ইরানকে সম্মানের সঙ্গে বিবেচনা করে এবং নির্দিষ্ট কিছু সীমারেখা অতিক্রম না করে, তবে ইরানের উচিত হবে একই ধরনের সাড়া দেওয়া এবং সম্পর্কের উন্নতির চেষ্টা করা।

১৭ ঘণ্টা আগে

হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি— ২ ইস্যুতে আটকে গেছে সমঝোতা

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার কূটনৈতিক আলোচনায় ইরানের প্রতিনিধি দল দেশের জনগণের অধিকার রক্ষার প্রশ্নে অনড় অবস্থান নেয়। স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রাজনৈতিক ও সামরিক বিভিন্ন ক্ষেত্র এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির বিষয়

১৮ ঘণ্টা আগে

ইরানের সব ধরনের পারমাণবিক কার্যক্রম বন্ধ চায় যুক্তরাষ্ট্র

ইরানিয়ানরা এ দ্বন্দ্বের শুরু থেকেই বলে আসছে যে, গত কয়েক বছর যাবৎ হওয়া উচ্চ পর্যায়ের নেতাদের দ্বারা একটি আদেশ জারি ছিল যে, ইরান তারা কোনো পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করবে না। তারা জেনেভা এবং ওমানে এর সঙ্গে সম্মত হওয়ার অনেক কাছেই ছিল। তবে এরপরই তাদের ওপর হামলা করা হয়।

১৮ ঘণ্টা আগে

পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, মার্কিন প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। উভয় পক্ষই নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে আলোচনার ইতি টেনেছে। এই ব্যর্থতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকটে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো।

১৯ ঘণ্টা আগে