রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা না হলে ইউক্রেনকে অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র

ডেস্ক, রাজনীতি ডটকম
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

দুই প্রধান উপদেষ্টা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শেষ করার একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। ওই পরিকল্পনায় বলা হয়েছে, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করলে ইউক্রেনকে বলা হবে, তারা যদি রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় না বসে তাহলে তাদের আর অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কিথ কেলগ একটি সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

তিনি জানান, ওই পরিকল্পনায় বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র একই সময়ে মস্কোকে সতর্ক করবে যে, রাশিয়া আলোচনায় বসতে অস্বীকৃতি জানালে ইউক্রেনকে সমর্থন আরো জোরদার করবে ওয়াশিংটন।

ট্রাম্পের দুই উপদেষ্টা কেলগ এবং ফ্রেড ফ্লিটজ ২০১৭-২০২১ সাল পর্যন্ত ট্রাম্পের প্রেসিডেন্ট থাকার সময় তার জাতীয় নিরাপত্তা পরিষদে প্রধান স্টাফ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তারা ট্রাম্পের কাছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পরিকল্পনাল উপস্থাপন করেছেন এবং সাবেক প্রেসিডেন্ট এর প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন বলে ফ্লিটজ জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমি দাবি করছি না যে তিনি এটির সাথে একমত হয়েছেন বা এর প্রতিটি শব্দের সাথে একমত হয়েছেন, তবে আমরা যে প্রতিক্রিয়া পেয়েছি তাতে আমরা খুশি হয়েছি।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানে বিক্ষোভের সময় ‘স্টারলিংক সেবা পাচারে’র দাবি সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সহায়তার জন্য ইসরায়েল গোপনে স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংকে’র রিসিভার পাচার করেছিল বলে দাবি করেছেন দেশটির সাবেক এক প্রধানমন্ত্রী। তবে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সেই পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি

১৬ ঘণ্টা আগে

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

১৭ ঘণ্টা আগে

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

২০ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

২০ ঘণ্টা আগে