ইরান যুদ্ধে ৪১৫ মার্কিন সেনা আহত: পেন্টাগন

ইরান যুদ্ধে আহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ৪১৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে দেওয়া সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে ইতোমধ্যে ১৩ জন মার্কিন সেনার প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
পেন্টাগনের দেওয়া তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে সবচেয়ে বেশি ২৭১ জন সেনাবাহিনীর সদস্য। এ ছাড়া নৌবাহিনীর ৬৩ জন, বিমানবাহিনীর ৬২ জন এবং ১৯ জন মেরিন সেনা আহত হয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা ইরানের হামলার শিকার হয়েছেন। এর আগে পেন্টাগন ১৩ জন মার্কিন সেনার নিহতের খবর নিশ্চিত করেছিল। এই হতাহতের ঘটনা এমন এক সময়ে প্রকাশ্যে এল, যখন উভয় পক্ষ একটি স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনার টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছে।














