নেতানিয়াহুর সঙ্গে বাইডেনের সম্পর্ক তলানিতে

ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। বাইডেন প্রশাসন বলছে, গাজায় বেসামরিক মানুষের মৃত্যু ঠেকাতে ইসরায়েল যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। সেই সঙ্গে তারা হয়তো মার্কিন অস্ত্র ব্যবহার করে গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

এ প্রেক্ষাপটে গত সপ্তাহে ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত করে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দু’পক্ষের মধ্যে দূরত্ব ক্রমে বাড়ছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে ইসরায়েল ইস্যুতে এ ধরনের পদক্ষেপ বিরল।

বিবিসি লিখেছে, শুক্রবার মার্কিন কংগ্রেসে একটি প্রতিবেদন পাঠায় দেশটির পররাষ্ট্র দপ্তর। এতে বলা হয়, গাজা যুদ্ধের সময় কিছু কিছু ঘটনায় ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে থাকতে পারে। তারা যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করে এমনটা করতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ইসরায়েল কতটা অসংগত কারণে ব্যবহার করেছে, তা যাচাই জরুরি। কী মাত্রায় এসব অস্ত্র গাজায় ব্যবহার করা হয়েছে, তার বিস্তারিত তথ্য পররাষ্ট্র দপ্তরের কাছে নেই। শুধু গাজা নয়, যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ব্যবহার করে আরও অন্তত ছয়টি দেশের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো বেসামরিক ক্ষতি কমাতে ইসরায়েলের প্রচেষ্টাকে অকার্যকর এবং অপর্যাপ্ত বলে বর্ণনা করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর লক্ষ্য করেছে, যুদ্ধ শুরুর প্রথম মাসগুলোতে গাজায় মানবিক সহায়তা সর্বাধিক করতে যুক্তরাষ্ট্রের যে প্রচেষ্টা ছিল, তাতে পূর্ণ সহযোগিতা করেনি ইসরায়েল।

প্রতিবেদন প্রস্তুতকারীদের একজন মার্কিন কূটনীতিক ডেভিড স্টারফিল্ড বলেন, ‘গাজা যুদ্ধের প্রথম থেকেই ইসরায়েলের পদক্ষেপ পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। পুরো বিশ্ব দেখেছে, এটা অন্যসব যুদ্ধ কিংবা সংঘাতের মতো ছিল না। প্রতিবেদনে আমরা একদম খোলামেলাভাবে প্রতিটি বিষয়ের বিশ্বাসযোগ্য মূল্যায়ন তুলে আনার চেষ্টা করেছি।’

রাফাহতে ১০ লাখের বেশি শরণার্থী আছে। দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, এরই মধ্যে রাফাহতে লিফলেট ফেলে লোকজনকে সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)।

এর আগে বাইডেন হুঁশিয়ারি দেন, রাফাহতে অভিযান হবে ‘চূড়ান্ত সীমা অতিক্রম’। জবাবে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কেউ পাশে না থাকলেও ইসরায়েল একা লড়বে। গত সোমবার থেকে ৮০ হাজারেরও বেশি মানুষ রাফাহ ছেড়েছে। জাতিসংঘ বলছে, অব্যাহত বোমা বর্ষণের মধ্যে ইসরায়েলের ট্যাঙ্কবহর শহরের আরও কাছে এসেছে।

এ পরিস্থিতিতে শুক্রবার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দিতে একটি খসড়া জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে পাস হয়। দ্য নিউইয়র্ক টাইমস লিখেছে, এ পদক্ষেপ ছিল অত্যন্ত প্রতীকী, যা ফিলিস্তিনের সঙ্গে বিশ্ববাসীর ক্রমবর্ধমান সংহতিকে প্রকাশ করেছে। পাশাপাশি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে তিরস্কারও করেছে।

প্রস্তাবের পক্ষে ১৪৩ ভোট পড়ে; ইসরায়েল, যুক্তরাষ্ট্রসহ ৯টি দেশ বিপক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল ২৫ দেশ। কেন যুক্তরাষ্ট্র বিপক্ষে দিয়েছে, সে প্রসঙ্গে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, এ ধরনের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে আলোচনার ভিত্তিতে হওয়া উচিত।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

৩ দশকে যুক্তরাজ্যের তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি— সতর্কতা বিজ্ঞানীদের

মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।

১৩ ঘণ্টা আগে

গরম থেকে বাঁচতে পানিতে ডুবে ৪০ প্রাণহানি, উষ্ণতম রাতের সাক্ষীও হলো ফ্রান্স

মঙ্গলবার ফ্রান্সের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়। এ দিন এক জরুরি বৈঠক শেষে দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, তাপপ্রবাহের কারণে সৃষ্ট সংকটে সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছেন তরুণরা। তিনি এই ঘটনাকে ‘মর্মান্তিক দুর্যোগ’ বলে উল্লেখ করেন।

১৪ ঘণ্টা আগে

ইরানে বিক্ষোভের সময় ‘স্টারলিংক সেবা পাচারে’র দাবি সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সহায়তার জন্য ইসরায়েল গোপনে স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংকে’র রিসিভার পাচার করেছিল বলে দাবি করেছেন দেশটির সাবেক এক প্রধানমন্ত্রী। তবে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সেই পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি

১৭ ঘণ্টা আগে

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

১৮ ঘণ্টা আগে