মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

চলছে ভোট গণনা, এগিয়ে ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৯: ৪৮

যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বিশেষ পরিস্থিতি বিবেচনায় কয়েকটি রাজ্যে ভোট গ্রহণের সময় বাড়ানো হয়েছে। এদিকে ভোটগ্রহণ শেষে অধিকাংশ রাজ্যে চলছে ভোট গণনা। প্রাথমিক ফলাফলে ১৪টি রাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প।

অন্যদিকে কমলা হ্যারিস জিতেছেন ৪টি অঙ্গরাজ্যে। ১৬২ ইলেক্টরাল ভোট নিয়ে এগিয়ে আছেন ট্রাম্প। অন্যদিকে কমলা হ্যারিস পেয়েছেন ৩৪টি ভোট। প্রাথমিকভাবে এগিয়ে থাকলেও এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

কারণ যেসব রাজ্যে রিপাবলিকানরা বরাবরই জয় পায় এমন বড় কয়েকটি রাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। ফলে ইলেক্ট্ররাল ভোটে এগিয়ে গেছেন ট্রাম্প। অন্যদিকে যেসব রাজ্যে বরাবরই জয় পায় রিপাবলিকানরা এমন বড় রাজ্যগুলোর ফলাফল এখনো আসেনি। এদিকে ভোট শেষ হওয়ার কিছু আগে সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশালে পোস্ট করে ফিলাডেলফিয়ায় 'ব্যাপক কারচুপির' অভিযোগ করেছেন ট্রাম্প।

পৃথক পোস্টে ডেট্রয়েটে কারচুপির অভিযোগ আনেন তিনি। অভিযোগ উড়িয়ে দিয়ে ডেট্রয়েট সিটি ক্লার্ক জেনিস উইনফ্রে বলেছেন, আমি আজেবাজে কথার জবাব দেই না।

এ বিষয়ে ফিলাডেলফিয়া শহরের কমিশনার সেথ ব্লুস্টেইন বলেন, এ অভিযোগের কোনো সত্যতা নেই। এটা অপপ্রচারের আরেকটি উদাহরণ। ফিলাডেলফিয়ায় অবাধ-সুষ্ঠু ভোটগ্রহণ হয়েছে। সূত্র : বিবিসি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পাকিস্তানের পথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট, ইরান বলছে আলোচনার শর্ত এখনো পূরণ হয়নি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত এ আলোচনা নিয়ে আগের দিনেও অনিশ্চয়তা কাটেনি। তবে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, দুপক্ষের সঙ্গেই তার কথা হয়েছে। এ আলোচনাকে তিনি ‘বাঁচা-মরার লড়াই’ বলে অভিহিত করেছেন, যেখান থেকে সর্বোচ্চ ইতিবাচক ফল আনতে আশাবাদী পা

১১ ঘণ্টা আগে

মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জান্তা প্রধান মিন অং হ্লাইং

নেইপিদো থেকে এএফপি জানায়, ৬৯ বছর বয়সী মিন অং হ্লাইং শপথ পাঠ শেষে দেওয়া ভাষণে বলেন, ‘মিয়ানমার আবার গণতন্ত্রের পথে ফিরেছে এবং একটি উন্নত ভবিষ্যতের দিকে এগোচ্ছে।’

১৩ ঘণ্টা আগে

লেবাননে ইসরায়েলের হামলায় বাংলাদেশি শ্রমিক নিহত

দীপালি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব শালেপুর গ্রামের শেখ মোফাজ্জল ওরফে মোকা শেখের মেয়ে। ২০২৪ সালে তিনি গৃহকর্মী হিসেবে লেবাননে যান।

১৪ ঘণ্টা আগে

ইরানের সব ব্যাংকে ১১ এপ্রিল থেকে পুরোদমে লেনদেন শুরু

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে দেশটির ব্যাংকিং সেবা সীমিত হয়ে পড়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে এখন দেশের সব ব্যাংকে পূর্ণাঙ্গ কার্যক্রম পুনরায় চালু হচ্ছে।

১৭ ঘণ্টা আগে