যুক্তরাষ্ট্র-ভারত ‘২+২ সংলাপে’ আঞ্চলিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

ডেস্ক, রাজনীতি ডটকম
যুক্তরাষ্ট্র ও ভারতের পতাকা।

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্য নিয়ে ‘২+২ সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের এ বৈঠকে আঞ্চলিক সহযোগিতা জোরদারের প্রত্যয় জানানো হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুই দেশের মধ্যে ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‍মুখপাত্রের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকরের এক দিন আগে এই সংলাপ অনুষ্ঠিত হলো। বুধবার (২৭ আগস্ট) ভারতীয় সময় সকাল ৯টা ১ মিনিটে ট্রাম্পের ওই শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে।

সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দপ্তরের সিনিয়র ব্যুরো কর্মকর্তা বেথানি পি মরিসন ও ইন্দো-প্যাসিফিক নিরাপত্তাবিষয়ক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সহকারী সচিব জেডিডায়াহ পি রয়্যাল। বৈঠকে ভারতের পক্ষে অংশ নেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাগরাজ নাইডু কাকানুর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিশ্বেশ নেগি।

সংলাপে যুক্তরাষ্ট্র ও ভারতের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক উদ্যোগকে অগ্রসর করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও যৌথ কৌশলগত অগ্রাধিকার বিষয়ে মতবিনিময় করেন। বাণিজ্য ও বিনিয়োগের প্রসার, বেসামরিক পারমাণবিক সহযোগিতাসহ জ্বালানি নিরাপত্তা জোরদার, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ অনুসন্ধান, মাদক ও সন্ত্রাসবিরোধী সহযোগিতার মতো বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করে উভয় দেশ একটি নতুন ১০ বছর মেয়াদি যুক্তরাষ্ট্র-ভারত প্রতিরক্ষা অংশীদারি কাঠামো সইয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে প্রতিরক্ষা শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা, কার্যক্রমগত সমন্বয়, আঞ্চলিক সহযোগিতা ও তথ্য বিনিময় জোরদারের অঙ্গীকারও করেছে দেশ দুটি।

সংলাপে অংশগ্রহণকারী দুই দেশের প্রতিনিধিরা জানান, এসব খাতে এরই মধ্যে অর্জিত অগ্রগতিকে ভিত্তি হিসেবে নিয়ে এগিয়ে যাবে দুই দেশ। এ উদ্যোগ বাস্তবায়িত হবে যুক্তরাষ্ট্র-ভারত কমপ্যাক্ট (ক্যাটালাইজিং মিলিটারি পার্টনারশিপ, অ্যাকসেলারেটেড কমার্স অ্যান্ড টেকনোলজি) কৌশলের আওতায়।

বেথানি পি মরিসন ও জেডিডায়াহ পি রয়্যাল কোয়াডের মাধ্যমে একটি নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ফলপ্রসূ আলোচনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং দুই দেশের জনগণের কল্যাণে দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা ও পরিসর আরও বাড়ানোর প্রত্যাশায় সংলাপ শেষ হয়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচনের আগে তরুণ ভোটারদের নিয়ে চাপে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

১৮ থেকে ৩৪ বছর বয়সী ভোটারদের মধ্যে সরকারের প্রতি অনাগ্রহ তৈরি হয়েছে। ২০২৭ সালের জাতীয় নির্বাচনে এই ভোটাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। আগামী নির্বাচন মেলোনির ডানপন্থি জোট ও মধ্য-বামপন্থি বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে এগোচ্ছে।

১৫ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

দুর্ঘটনার পরপরই ফোর্ট হুডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় জরুরি সেবা সংস্থার কর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেন। তবে দুর্ঘটনার সময়ে হেলিকপ্টারটি ঠিক কী ধরনের কার্যক্রমে নিয়োজিত ছিল, সে বিষয়ে সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

১৯ ঘণ্টা আগে

পদ ছাড়ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট

গত মে মাসে ভিভিয়ানা নামের দ্বিতীয় কন্যাসন্তানের মা হন ২৭ বছর বয়সি ক্যারোলিন লেভিট। মাতৃত্বকালীন ছুটি শেষে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি হোয়াইট হাউসের কাজে ফিরেছিলেন। কিন্তু সম্প্রতি এক বিবৃতিতে তিনি জানান, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত পদে কাজ করার কা

১৯ ঘণ্টা আগে

ইসরায়েলি দখলদারদের আগ্রাসন, পশ্চিম তীরে অবরুদ্ধ ফিলিস্তিনি ২ পরিবার

অবরুদ্ধ পরিবার দুটির সদস্যরা জানিয়েছেন, তাদের খাবার, পানি ও বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে গেছে। খাবারের যে মজুত ছিল, তাও ফুরিয়ে আসছে। এ অবস্থায় তাদের রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

১ দিন আগে