মার্কিন বিমানবাহী রণতরী যৌথ মহড়ার জন্য দ.কোরিয়ায়

বাসস
আপডেট : ২৪ জুন ২০২৪, ০৯: ২৯

উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের বিমানবাহী একটি রণতরী দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে। সিউলের নৌবাহিনী রোববার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

এই সপ্তাহে পিয়ংইয়ংয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তির প্রতিবাদ জানাতে দক্ষিণ কোরিয়া সিউলে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করার একদিন পর এমন ঘোষণা ঘোষণা দেওয়া হলো।

হামলা হলে একে অপরের সাহায্যে এগিয়ে আসার অঙ্গীকার অন্তর্ভুক্ত রয়েছে চুক্তিটিতে।

দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্ট ২২ জুন সকালে বুসান নৌ ঘাঁটিতে পৌঁছেছে।’

বিবৃতিতে আরো বলা হয়, এটির আগমন ‘দক্ষিণ কোরিয়া ও মার্কিন জোটের শক্তিশালী সম্মিলিত প্রতিরক্ষা ভঙ্গি এবং উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির জবাব দেওয়ার জন্য তাদের দৃঢ় সংকল্প প্রদর্শন করে।’

পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে শক্তি প্রদর্শনে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন আসার প্রায় সাত মাস পর এই রণতরী সিউলে পৌঁছালো।

ইউএসএস থিওডোর রুজভেল্ট এই মাসে দক্ষিণ কোরিয়া এবং জাপানের সাথে যৌথ মহড়ায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

এদিকে পিয়ংইয়ং সব সময় এমন যৌথ সামরিক মহড়াকে আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানায়।

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান তাদের যৌথ প্রশিক্ষণ মহড়া জোরদার করেছে এবং উত্তরকে আটকাতে এই অঞ্চলে কৌশলগত মার্কিন সামরিক সম্পদের দৃশ্যমানতা বাড়িয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানে বিক্ষোভের সময় ‘স্টারলিংক সেবা পাচারে’র দাবি সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সহায়তার জন্য ইসরায়েল গোপনে স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংকে’র রিসিভার পাচার করেছিল বলে দাবি করেছেন দেশটির সাবেক এক প্রধানমন্ত্রী। তবে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সেই পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি

১৬ ঘণ্টা আগে

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

১৭ ঘণ্টা আগে

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

২০ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

২০ ঘণ্টা আগে