যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার কিং সিটি এলাকার একটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

সোমবার কিং সিটি পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, শহরের উত্তর অঞ্চলের ২ নম্বর সড়কের পাশের একটি বাড়ির বাইরে পার্টি চলছিল। সেসময় হঠাৎ করেই তিনজন ব্যক্তি একটি গাড়ি থেকে নেমে পার্টিতে অংশ নেয়া লোকজনের ওপর গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।

এদিকে গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে হাসপাতালে নেয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ আরও জানায়, খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। কিন্তু ততক্ষণে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। গেল কয়েক বছরে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে ও নর্থ-ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রকাশিত এক ডেটাবেইজ অনুসারে, ২০২৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় ৪০০টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে ও সেসব ঘটনায় নারী ও শিশুসহ ১৭১ জন নিহত হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইসরায়েলে সামরিক পদক্ষেপের ইঙ্গিত এরদোয়ানের

এরদোয়ান দাবি করেন, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলের হামলায় ১২ লাখ লেবানিজ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এর পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও কঠোর ভাষা ব্যবহার করে বলেন, তুরস্ক প্রয়োজন হলে সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে।

৬ ঘণ্টা আগে

ট্রাম্পের ‘ডেডলাইন’ শেষে ইরানের ৫ সম্ভাব্য বিপজ্জনক পদক্ষেপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়া বা নতুন চুক্তিতে আসার জন্য মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিধ্বংসী হামলার হুমকিও দিয়েছেন তিনি। তবে তেহরান এখন পর্যন্ত কোনো নমনীয়তার ইঙ্গিত দেয়নি।

৬ ঘণ্টা আগে

ইরান যুদ্ধ ও অভিবাসন নীতির বিরোধিতা: পোপ লিওকে কড়া আক্রমণ ট্রাম্পের

ইরান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে সমালোচনা করায় খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিওকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোপকে ‘অপরাধীদের প্রতি দুর্বল’ অভিহিত করে ট্রাম্প বলেছেন, ‘পররাষ্ট্রনীতি নিয়ে তার জানাবোঝা ভয়াবহ’।

৭ ঘণ্টা আগে

'মানসিক ভারসাম্যহীন' ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি সিআইএর সাবেক পরিচালকের

বারাক ওবামা প্রশাসনে সিআইএ প্রধানের দায়িত্ব পালন করা ব্রেনান এক সাক্ষাৎকারে বলেন, অযোগ্যতা ও ঝুঁকিপূর্ণ আচরণের কারণে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত। তিনি দাবি করেন, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী এমন পরিস্থিতি বিবেচনায় রেখেই তৈরি করা হয়েছে।

৮ ঘণ্টা আগে