ডেস্ক, রাজনীতি ডটকম

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানে তুলে নিয়ে যাওয়ার পর হাতকড়া পরিয়ে মার্কিন আদালতে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী সিলিয়া ফ্লোরেস। আদালতে মাদক সংক্রান্ত অভিযোগের বিবরণী পেশ করা হতে পারে মাদুরোর বিরুদ্ধে।
বিবিসি, আলজাজিরা ও দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যায় নিউইয়র্কের কুখ্যাত ব্রুকলিন কারাগার থেকে হেলিকপ্টারে করে মাদুরোকে নিয়ে যাওয়া হয় ম্যানহাটনের আদালত প্রাঙ্গণে। স্থানীয় সময় দুপুরের দিকে (বাংলাদেশ সময় মধ্যরাত) বিচারক অ্যালভিন কে হেলারস্টাইনের আদালতে তাকে হাজির করা হতে পারে।
দ্য গার্ডিয়ানে মাদুরোকে আদালতে নিয়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, কড়া নিরাপত্তায় হাতকড়া পরা অবস্থায় মাদুরোকে নামানো হয় হেলিকপ্টার থেকে। এ সময় তার স্ত্রীকেও হেলিকপ্টার থেকে নামতে দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, মাদুরোর পরনে ছিল বাদামি রঙের পোশাক, উজ্জ্বল কমলা রঙের জুতা। অন্যদিকে সিলিয়ার পরনে ছিল ধূসর রঙের পোশাক ও একই রঙের কেডস ধরনের জুতা।
হেলিকপ্টার থেকে নামানোর পরপরই সস্ত্রীক মাদুরোকে কড়া পাহারায় একটি বিশেষ ভ্যানে তুলে আদালত প্রাঙ্গণের দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ প্রশাসনের (ডিইএ) কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এদিকে মাদুরোকে আদালতে উপস্থাপন করার আগেই ম্যানহাটনের আদালত প্রাঙ্গণের সামনে ভিড় করতে শুরু করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। আদালত প্রাঙ্গণ থেকে বিবিসির প্রতিবেদক মেডলিন হ্যালপার্ট জানিয়েছেন, সেখানে খবর সংগ্রহের জন্য সাংবাদিকরা যেমন রয়েছেন, তেমনি রয়েছেন সাধারণ মানুষও।
এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দেশটির সামরিক বাহিনী ভেনেজুয়েলায় অতর্কিত অভিযান চালিয়ে সস্ত্রীক নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। তাদের নিউইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার (এমডিবি) নামের এক আটককেন্দ্রে রাখা হয়।
এ অভিযানের কথা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এখন থেকে ভেনেজুয়েলাকে পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। সেখানকার রাজনৈতিক নেতারা সহযোগিতা না করলে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি।

মধ্যপ্রাচ্যে দ্রুত অবনতি হওয়া নিরাপত্তা পরিস্থিতির মধ্যে ১৪টি দেশ অবিলম্বে ত্যাগ করতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
১৫ ঘণ্টা আগে
ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর সারপোল-ই-জাহাবের একটি বেসামরিক হাসপাতালে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে ইসরায়েলের এ হামলায় হাসপাতালটির অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে।
১৬ ঘণ্টা আগে
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে তাদের পালটা সামরিক অভিযান ‘ট্রু প্রমিস ৪’ শুরুর পর প্রথম দুই দিনে অন্তত ৬৫০ জন মার্কিন সামরিক সদস্য হতাহত হয়েছেন। তবে এতে আহত ও নিহতের সংখ্যা আলাদা করে জানায়নি আইআরজিসি।
১৬ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন। একই সঙ্গে পারমাণবিক ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনায় দ্রুত ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।
১৭ ঘণ্টা আগে